ঢাকা ১১:১৭ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ওকাসিও-কর্টেজকে প্রার্থী করার আহ্বান শেখ হাসিনাকে ফেরাতে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা চায় ভারত শেখ হাসিনাকে ফেরাতে কতটা কার্যকর বাংলাদেশ-ভারত প্রত্যর্পণ চুক্তি? বঙ্গোপসাগরে গভীর লঘুচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা এমপি নুসরাতের বাবার বিরুদ্ধে মামলা, জমি দখল ও হামলার অভিযোগ ঢাকায় চুরির স্বর্ণ ও টাকাসহ ভোলায় যুবক গ্রেপ্তার ইয়েমেনে সৌদি সেনাদের অবস্থানে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা সিডরের ১৯ বছর: টেকসই বেড়িবাঁধের আশায় উপকূলের অসহায় মানুষ নোয়াখালীতে মনা হত্যার আসামিদের ধরিয়ে দিতে পরিবারের লাখ টাকা পুরস্কার ঘোষণা মোহাম্মদপুরে অপরাধ নিয়ন্ত্রণে বসবে কয়েকশ সিসিটিভি ক্যামেরা: ববি হাজ্জাজ

২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ওকাসিও-কর্টেজকে প্রার্থী করার আহ্বান

  • আপডেট সময় : ১১:১৫:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
  • / 0
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যুক্তরাষ্ট্রের ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির সম্ভাব্য প্রার্থী হিসেবে কংগ্রেসওম্যান আলেক্সান্দ্রিয়া ওকাসিও-কর্টেজের নাম সামনে এসেছে। তাকে প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার আহ্বান জানিয়েছে ডেমোক্রেটিক সোশ্যালিস্টস অব আমেরিকার (ডিএসএ) নিউইয়র্ক সিটি শাখা। শনিবার সংগঠনটির সম্মেলনে এ-সংক্রান্ত একটি প্রস্তাব ২৯১-১২৩ ভোটে পাস হয়েছে। যদিও আনুষ্ঠানিকভাবে তাকে প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার এখতিয়ার ডিএসএ-এর নেই, তবে এই সিদ্ধান্তের মাধ্যমে তারা নির্বাচনি প্রচারের প্রস্তুতি নেওয়া এবং তাকে নির্বাচনে অংশ নিতে উৎসাহিত করার অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের রাজনীতিতে ডেমোক্রেটিক পার্টির ভবিষ্যৎ গতিপথ কোন দিকে যেতে পারে, নিউ ইয়র্কের এই সিদ্ধান্তকে তার প্রাথমিক ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। সংগঠনটির এই শাখা তাঁর নিজ নির্বাচনী এলাকার শহরজুড়ে কার্যক্রম পরিচালনা করে। নির্বাচনী রাজনীতিতে এই প্রভাবের কারণে যুক্তরাষ্ট্রের প্রগতিশীল রাজনীতির ভবিষ্যৎ গতিপথ নির্ধারণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে নিউইয়র্কের এই শাখা। প্রস্তাবের লিখিত বিবৃতিতেও বলা হয়েছে, এই নির্বাচনী প্রচার শ্রমজীবী মানুষের সঙ্গে সম্পৃক্ত একটি নীতিমালা তৈরির সুযোগ করে দেবে। এতে সরকারি আবাসনব্যবস্থা, অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থা (আইসিই) বন্ধ করা, শ্রমিকদের সংগঠিত করা এবং যুদ্ধবিরোধী ও ফিলিস্তিনপন্থী আন্দোলনকে অগ্রাধিকার দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে।

রাজনৈতিক শক্তির বহিঃপ্রকাশ

ডিএসএর নিউইয়র্ক সিটি শাখার কো-চেয়ার গুস্তাভো গরদিলো আল-জাজিরাকে বলেন, ‘যুক্তরাষ্ট্র যদি ট্রাম্পকে নির্বাচিত করতে পারে, তাহলে আমার মনে হয়, আমরা ডেমোক্রেটিক সোশ্যালিস্টদেরও নির্বাচিত করতে পারব।

এখানে তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জয়ের প্রেক্ষাপটটি উল্লেখ করেছেন।

মধ্যবর্তী নির্বাচনে ডিএসএর সমর্থন পাওয়া প্রার্থীদের উল্লেখযোগ্য সাফল্যের পর এই সম্মেলন অনুষ্ঠিত হলো। গত বছর নিউইয়র্কের মেয়র নির্বাচনে জোহরান মামদানিকে সমর্থন দিয়েছিল সংগঠনটি।

ওই নির্বাচনে সংগঠনটির সমর্থন পাওয়া রেকর্ড আটজন প্রার্থী ফেডারেল পর্যায়ে জয়ী হয়েছেন এবং আগামী জানুয়ারিতে তারা কংগ্রেসের সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।

প্রায় ১৫ হাজার সদস্যের এই শাখা বর্তমানে যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক সোশ্যালিস্ট আন্দোলনের অন্যতম প্রভাবশালী সংগঠন।

২০১৮ সাল থেকে কংগ্রেস নির্বাচনে ওকাসিও-করতেজের পাঁচটি সাধারণ নির্বাচনেই তাঁর পক্ষে সক্রিয় অবস্থান নিয়েছে ডিএসএ। ২০১৮ সালে কংগ্রেস নির্বাচনে দলীয় প্রাথমিক বাছাইয়ে ১০ মেয়াদে দায়িত্ব পালন করা একজন প্রার্থীকে হারিয়ে তিনি জাতীয় পর্যায়ে পরিচিতি পান।

নেতৃত্বের দৃষ্টিভঙ্গি ও নীতিমালা

সংগঠনটির কো-চেয়ার গ্রেস মাউসার বলেন, ‘আমরা এখন সিটি হলে একজন মেয়র পাঠিয়েছি এবং শহর থেকে তিনজন সোশ্যালিস্টকে নির্বাচিত করেছি।

তাই কোনো রাজনীতিক ব্যক্তিগতভাবে ডিএসএকে পছন্দ করুন বা না করুন, আমরা কী বলছি এবং কীভাবে এগোচ্ছি, তা তাঁরা অবশ্যই বিবেচনায় নিচ্ছেন। তিনি আরও যোগ করেন, ‘বাস্তবতা হলো, শহর, অঙ্গরাজ্য এমনকি পুরো দেশেই আমরা অন্যতম বড় রাজনৈতিক শক্তি। তবে ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে সম্ভাব্য প্রচারের জন্য এখনো জাতীয় পর্যায়ের কোনো পূর্ণাঙ্গ নীতিমালা চূড়ান্ত করেনি ডিএসএ। মাউসার জানিয়েছেন, ভোটারদের সঙ্গে সরাসরি আলাপকালে যেসব বিষয় সবচেয়ে বেশি গুরুত্ব পায়, সেগুলোর ভিত্তিতেই নীতিমালা তৈরি হবে। এর মধ্যে আবাসন, স্বাস্থ্যসেবা ও শিশুযত্নের মতো জীবনযাত্রার ব্যয় সামলানোর বিষয়গুলো মূল ভিত্তি হিসেবে থাকবে। মাউসারের ভাষায়, ‘ভোটারদের কাছে গেলে সবচেয়ে বেশি যে বিষয়গুলো উঠে আসে, সেগুলো হলো আবাসন, স্বাস্থ্যসেবা ও শিশুযত্ন।

প্রত্যাশিত ওকাসিও-কর্টেজের অবস্থান

  • নিউইয়র্কের ১৪তম কংগ্রেসনাল ডিস্ট্রিক্টের প্রতিনিধি ওকাসিও-করতেজ ডেমোক্রেটিক পার্টির সদস্য এবং একজন প্রভাবশালী ডেমোক্রেটিক সোশ্যালিস্ট হিসেবে পরিচিত।
  • ২০১৮ সালে কংগ্রেস নির্বাচনে দলীয় প্রাথমিক বাছাইয়ে অভিজ্ঞ প্রার্থীকে হারিয়ে তিনি জাতীয় পর্যায়ে পরিচিতি লাভ করেন।
  • সবাইকে স্বাস্থ্যসেবা, সরকারি কলেজে বিনা বেতনে উচ্চশিক্ষা এবং শ্রমিকদের অধিকার সুরক্ষার মতো নীতির পক্ষে তিনি দৃঢ় অবস্থানে আছেন।
  • নিউইয়র্কের ডিএসএ-এর এই ভোটের মধ্য দিয়ে তার প্রার্থিতার জন্য যুক্তরাষ্ট্রের বামপন্থীদের চাপ আরও বাড়ল, পাশাপাশি ‘রেডি ফর এওসি’ নামে একটি স্বতন্ত্র প্রচারাভিযানও চলমান রয়েছে।
  • তবে ওকাসিও-করতেজ এখনো ২০২৮ সালের নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাননি। তিনি এর আগে জানিয়েছিলেন যে, মধ্যবর্তী নির্বাচনের পর নিজের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেবেন। ফলে প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা কিংবা সিনেটের একটি আসনের জন্য লড়াই করা—উভয় সম্ভাবনাই তার সামনে খোলা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ওকাসিও-কর্টেজকে প্রার্থী করার আহ্বান

আপডেট সময় : ১১:১৫:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬