ঢাকা ১২:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্যাংকে না গিয়েই ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ সুবিধা নাজিরপুরে বিএনপির দুই কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ, দায়ী আওয়ামী লীগ রামপুরায় ইন্টারনেট অফিসে চাঁদাবাজির হামলা, গুলিবিদ্ধ দুই কর্মচারী টুঙ্গিপাড়ায় পুলিশের মামলার বাদী এসআইকে কুপিয়ে জখম মাকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যার দায়ে টাঙ্গাইলে ছেলের সর্বোচ্চ সাজা এসপি জাহাঙ্গীরের দায় বাহিনী নেবে না: সিএমপি কমিশনার গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভ ও পুলিশ বক্সে হামলা চালিয়েছে নিষিদ্ধ আ.লীগ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে স্বরাষ্ট্রমন্ত্রী, সীমান্তে বাড়ছে নজরদারি ডিসেম্বর নিয়ে বড় নাশকতার আশঙ্কা দেখছে না এসআরবি ঝালকাঠিতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

ঝালকাঠিতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

  • আপডেট সময় : ০৭:১০:১১ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
  • / 9
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি সরকারি কলেজ মিলনায়তনে রবিবার বিকেলে সীরাতুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। দেশীয় সাংস্কৃতিক সংসদের ঝালকাঠি জেলা শাখা এই অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর জাহাঙ্গীর হোসেন। দেশীয় সাংস্কৃতিক সংসদের কেন্দ্রীয় সভাপতি ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাইফুল্লাহ মানসুর প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন। জেলা শাখার প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের জেলা সভাপতি অধ্যক্ষ ফরিদুল হক।

এ সময় বিশেষ অতিথি ছিলেন বরিশাল অঞ্চলের পরিচালক আযাদ আলাউদ্দিন ও বরিশাল জেলা সেক্রেটারী সাইফুল ইসলাম সাইফী। অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত, নাতে রাসুল (সা.) ও ক্যালিগ্রাফি প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এবং অংশগ্রহণকারী সবাইকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

ঝালকাঠিতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

আপডেট সময় : ০৭:১০:১১ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬