ঢাকা ১০:০৩ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিলকিস বানো মামলা: দণ্ডিত দুই ব্যক্তিকে জামিন দিলেন সুপ্রিম কোর্ট ব্যাংকিং খাতে খেলাপি ঋণ বেড়ে ৫ লাখ ৯৭ হাজার কোটি টাকা রাষ্ট্রের সম্পদ নিয়ে পর্দার আড়ালে কী হচ্ছে: ডা. শফিকুর রহমান চুয়াডাঙ্গায় কাভার্ড ভ্যানের ধাক্কায় দিনমজুর নিহত, আহত ৫ স্বরাষ্ট্রমন্ত্রী: বিজয় দিবসে স্মৃতিসৌধে নিশ্ছিদ্র নিরাপত্তা, বসবে সিসি ক্যামেরা ইসরায়েলবিরোধী কাউকে নেতা মানবেন না ডেমোক্রেট সিনেটর ফেটারম্যান ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান শামা ওবায়েদ: হাসিনাকে ফেরাতে আনুষ্ঠানিক কোনো শর্ত দেয়নি ভারত ইসরায়েলি নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে নেতানিয়াহুর পদত্যাগ দাবি গাদি আইজেনকোটের নীলফামারীর কিশোরগঞ্জে আগাম আলু বিক্রি হচ্ছে ৬৮ টাকা কেজিতে

ব্যাংকিং খাতে খেলাপি ঋণ বেড়ে ৫ লাখ ৯৭ হাজার কোটি টাকা

  • আপডেট সময় : ০৮:৫০:৩২ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • / 5
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। সেপ্টেম্বর ২০২৬ প্রান্তিক শেষে তফসিলি ব্যাংকগুলোতে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৫ লাখ ৯৭ হাজার ১৫৪ কোটি টাকা। এই অংক ওই সময়ের মোট বিতরণকৃত ঋণের ৩২.১৭ শতাংশ। গত পাঁচ বছরের পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যায়, ব্যাংকিং খাতে খেলাপি ঋণের এই ধারা ক্রমাগত ঊর্ধ্বমুখী। বিগত ৫ বছরে ব্যাংকিং খাতের খেলাপি ঋণের এই পরিসংখ্যান দেশের অর্থনীতিতে এক বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

সোমবার জাতীয় সংসদ অধিবেশনে সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম খানের এক লিখিত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী ব্যাংকিং খাতের এই চিত্র তুলে ধরেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অধিবেশনে মন্ত্রী খেলাপি ঋণের পরিসংখ্যান ও তা মোকাবিলায় সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা বিস্তারিত জানান।

সংসদে দেওয়া তথ্যমতে, ২০২২ সালে ব্যাংকিং খাতে মোট খেলাপি ঋণের পরিমাণ ছিল ১ লাখ ১২ হাজার ৯০১ কোটি ৮২ লাখ টাকা, যা তখন মোট ঋণের ৭.৬৪ শতাংশ ছিল। ২০২৩ সালে এই হার বেড়ে ৮.৩৯ শতাংশে পৌঁছায়। এরপর ২০২৪ সালে মোট ঋণের পরিমাণ ১৭ লাখ ১১ হাজার ৪০১ কোটি ৯১ লাখ টাকা হলেও খেলাপি ঋণ ছিল ৩ লাখ ৫ হাজার ৭৩ কোটি ৩৮ লাখ টাকা, যার হার ১৭.৮৩ শতাংশ। ২০২৫ সালে পরিস্থিতির আরও অবনতি ঘটে; সে বছর খেলাপি ঋণের পরিমাণ বেড়ে দাঁড়ায় ৫ লাখ ৪৪ হাজার ৩৩১ কোটি ৮৮ লাখ টাকা, অর্থাৎ মোট ঋণের ২৯.৯২ শতাংশ। সর্বশেষ সেপ্টেম্বর ২০২৬-এর তথ্যানুযায়ী, মোট ঋণের পরিমাণ ১৮ লাখ ৫৬ হাজার ১৬৯ কোটি ১৭ লাখ টাকায় পৌঁছেছে এবং খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ৯৭ হাজার ১৫৪ কোটি ৯৩ লাখ টাকায়, যা মোট ঋণের ৩২.১৭ শতাংশ। এর পরের বছর অর্থাৎ ২০২৫ সালে মোট ঋণের পরিমাণ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছিল ১৮ লাখ ২০ হাজার ৯১৫ কোটি ৪৪ লাখ টাকা এবং খেলাপি ঋণের পরিমাণ বেড়ে দাঁড়ায় ৫ লাখ ৪৪ হাজার ৩৩১ কোটি ৮৮ লাখ টাকা, যা ছিল মোট ঋণের ২৯.৯২ শতাংশ।

ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফেরাতে এবং খেলাপিদের কাছ থেকে অর্থ উদ্ধারে সরকার কঠোর আইনি ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। তিনি জানান, অর্থ পাচার রোধ ও বিদেশে পাচার হওয়া সম্পদ ফিরিয়ে আনতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, জাতীয় রাজস্ব বোর্ড, পুলিশ, দুর্নীতি দমন কমিশন এবং পুলিশের অপরাধ তদন্ত বিভাগসহ সংশ্লিষ্ট সংস্থার সমন্বয়ে একটি টাস্কফোর্স নিরলসভাবে কাজ করছে।

এ ছাড়া বড় খেলাপিদের কাছ থেকে বকেয়া ঋণের অর্থ আদায় এবং ভবিষ্যতে ঋণ জালিয়াতি রোধে সময়াবদ্ধ কর্মপরিকল্পনা বাস্তবায়নের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। বিদেশে পাচার করা অর্থ উদ্ধারে ‘মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট’ (এমএলএআর) পাঠানোর মতো কার্যকর উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলেও সংসদকে অবহিত করা হয়।

নিউজটি শেয়ার করুন

ব্যাংকিং খাতে খেলাপি ঋণ বেড়ে ৫ লাখ ৯৭ হাজার কোটি টাকা

আপডেট সময় : ০৮:৫০:৩২ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬