ঢাকা ১০:০২ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারতে সামরিক ঘাঁটিতে গুপ্তচরবৃত্তির অভিযোগে বাংলাদেশি যুবক গ্রেপ্তার পাবনায় শিশু পার্কে ধূমপান করায় ৩ যুবকের জরিমানা ২০৩২ সালের মধ্যে রাইকার্স আইল্যান্ড কারাগার বন্ধের ঘোষণা দিলেন মেয়র মামদানি দেশে হাম ও ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু পিসিবির নতুন কেন্দ্রীয় চুক্তিতে নেই রিজওয়ান, মাসুদ ও সাইম তাবেদার রাষ্ট্র করার সাহস কেউ পাবে না: প্রধানমন্ত্রী গার্মেন্টস শ্রমিকদের সম্মানজনক মজুরি ও ৯ দফা দাবি জানাল ঐক্য পরিষদ যথাযথ মর্যাদায় দেশজুড়ে উদযাপিত হলো সশস্ত্র বাহিনী দিবস অ্যাসিডিটি বাড়াতে পারে আপনার দৈনন্দিন সাত অভ্যাস পাবনার বেড়ায় আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, নিয়ন্ত্রণে হিমশিম পুলিশ

২০৩২ সালের মধ্যে রাইকার্স আইল্যান্ড কারাগার বন্ধের ঘোষণা দিলেন মেয়র মামদানি

  • আপডেট সময় : ০৮:৫০:৪১ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • / 6
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সহিংসতা, অতিরিক্ত বন্দী এবং অস্বাস্থ্যকর পরিবেশের কারণে দীর্ঘ সময় ধরে সমালোচিত নিউইয়র্কের রাইকার্স আইল্যান্ড কারাগার কমপ্লেক্স ২০৩২ সালের মধ্যে পুরোপুরি বন্ধের পরিকল্পনা ঘোষণা করেছেন নগরীর মেয়র জোহরান মামদানি। শুক্রবার প্রকাশিত এই নতুন রূপরেখায় কারাগারটি বন্ধের বিস্তারিত পরিকল্পনা তুলে ধরা হয়। এর আগে তৎকালীন মেয়র বিল ডি ব্লাজিও ২০২৭ সালের আগস্টের মধ্যে এটি বন্ধের সময়সীমা নির্ধারণ করেছিলেন, তবে নতুন এই ঘোষণায় সেই লক্ষ্যমাত্রা পাঁচ বছর পিছিয়ে ২০৩২ সাল পর্যন্ত করা হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে। নতুন পরিকল্পনায় সেই সময়সীমার পাঁচ বছর পর, অর্থাৎ ২০৩২ সালের মধ্যে কারাগারটি বন্ধের প্রস্তাব করা হয়েছে।

কারাগারটি বন্ধের প্রক্রিয়া ত্বরান্বিত করার অংশ হিসেবে রাইকার্সে বন্দীর বর্তমান সংখ্যা ৬ হাজার ৭০০ থেকে কমিয়ে সর্বোচ্চ ৪ হাজার ১০০-তে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

এই লক্ষ্য অর্জনে আটকের বিকল্প ব্যবস্থা জোরদার, অনলাইনে জামিনের অর্থ পরিশোধ পদ্ধতি পুনরায় চালু, মামলার দীর্ঘসূত্রতা কমাতে টাস্কফোর্স গঠন এবং অপরাধ কমানোর কর্মসূচিতে বিনিয়োগের মতো উদ্যোগ নেওয়া হবে। মেয়র জানান, আদালতের দীর্ঘসূত্রতার কারণে অনেক বন্দী আইনি অনিশ্চয়তার মধ্যে বছরের পর বছর কারাভোগ করছেন, যা দূর করা প্রশাসনের অন্যতম অগ্রাধিকার। এ সমস্যা সমাধানে এবং বিভিন্ন সংস্থার মধ্যে প্রমাণ বিনিময় কার্যকর করতে একটি টাস্কফোর্স গঠন করবে নগর প্রশাসন।

প্রকল্পের নতুন সময়সূচি অনুযায়ী, রাইকার্সের বিকল্প হিসেবে নির্মিতব্য প্রথম কারাগারটি ২০২৯ সালে ব্রুকলিনে চালু হবে। এরপর ২০৩২ সালের মধ্যে অবশিষ্ট কারাগারগুলোর নির্মাণকাজ শেষ করার পরিকল্পনা রয়েছে। মেয়র মামদানি উল্লেখ করেন, রাইকার্স আইল্যান্ডের বিচ্ছিন্ন অবস্থান বন্দীদের পরিবারের জন্য যাতায়াতের ক্ষেত্রে অত্যন্ত কষ্টসাধ্য। নতুন প্রস্তাবিত কারাগারগুলো আদালত ও গণপরিবহন ব্যবস্থার কাছাকাছি তৈরি করা হবে, যাতে বন্দীদের আদালতে যাতায়াত সহজতর হয় এবং তারা সমাজে ফিরে আসার প্রক্রিয়ায় প্রয়োজনীয় সহায়তা পায়। তবে নির্ধারিত সময়সীমার এক বছরেরও কম সময় বাকি থাকলেও রাইকার্সের বিকল্প হিসেবে নিউইয়র্কের চার বরোতে নির্মাণাধীন চারটি ছোট কারাগারের কাজ এখনো শেষ হয়নি। মামদানি বলেন, রাইকার্সে আটক কোনো ব্যক্তির পরিবারের সদস্যের সঙ্গে কথা বললেই বোঝা যাবে কারাগারটি কতটা বিচ্ছিন্ন। প্রিয়জনকে দেখতে সেখানে যেতে পরিবারের সদস্যদের অনেক ঘণ্টা সময় ব্যয় করতে হয়।

এছাড়া, গুরুতর শারীরিক বা মানসিক অসুস্থতায় ভুগছেন এমন বন্দীদের জন্য বিশেষ হাসপাতালের শয্যার ব্যবস্থাও নিশ্চিত করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এক বিবৃতিতে মেয়র মামদানি আরও বলেন, দশকের পর দশক ধরে নিউইয়র্কবাসী যে নিরাপদ ও মানবিক সংশোধনব্যবস্থার দাবি জানিয়ে আসছেন, রাইকার্স আইল্যান্ড বন্ধ করা সেই লক্ষ্য পূরণে একটি আইনি ও নৈতিক দায়িত্ব। উল্লেখ্য যে, রাইকার্সে মূলত দণ্ডপ্রাপ্তদের তুলনায় বিচারাধীন বন্দীদের সংখ্যাই বেশি। রাইকার্স আইল্যান্ডে মূলত সাজাপ্রাপ্ত বন্দীদের বদলে বিচারাধীন ব্যক্তিদের রাখা হয়।

নিউজটি শেয়ার করুন

২০৩২ সালের মধ্যে রাইকার্স আইল্যান্ড কারাগার বন্ধের ঘোষণা দিলেন মেয়র মামদানি

আপডেট সময় : ০৮:৫০:৪১ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬