ঢাকা ০৯:৫৭ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারতে সামরিক ঘাঁটিতে গুপ্তচরবৃত্তির অভিযোগে বাংলাদেশি যুবক গ্রেপ্তার পাবনায় শিশু পার্কে ধূমপান করায় ৩ যুবকের জরিমানা ২০৩২ সালের মধ্যে রাইকার্স আইল্যান্ড কারাগার বন্ধের ঘোষণা দিলেন মেয়র মামদানি দেশে হাম ও ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু পিসিবির নতুন কেন্দ্রীয় চুক্তিতে নেই রিজওয়ান, মাসুদ ও সাইম তাবেদার রাষ্ট্র করার সাহস কেউ পাবে না: প্রধানমন্ত্রী গার্মেন্টস শ্রমিকদের সম্মানজনক মজুরি ও ৯ দফা দাবি জানাল ঐক্য পরিষদ যথাযথ মর্যাদায় দেশজুড়ে উদযাপিত হলো সশস্ত্র বাহিনী দিবস অ্যাসিডিটি বাড়াতে পারে আপনার দৈনন্দিন সাত অভ্যাস পাবনার বেড়ায় আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, নিয়ন্ত্রণে হিমশিম পুলিশ

তাবেদার রাষ্ট্র করার সাহস কেউ পাবে না: প্রধানমন্ত্রী

  • আপডেট সময় : ০৭:৩৫:৪০ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • / 3
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শনিবার বিকালে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত এক বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত থাকলে বাংলাদেশকে কোনো শক্তিই তাবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না। তিনি দৃঢ়তার সঙ্গে উল্লেখ করেন যে, গণতান্ত্রিক সরকার এবং সশস্ত্র বাহিনী এই অভিন্ন চেতনায় অটল থাকলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সব সময় সুরক্ষিত থাকবে।

অনুষ্ঠানে যোগ দিলে সেনা বাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন প্রধানমন্ত্রী ও তার সহধর্মিনী ডা. জুবাইদা রহমানকে অভ্যর্থনা জানান। এরপর জাতীয় সঙ্গীত পরিবেশন শেষে প্রধানমন্ত্রীকে মঞ্চে নিয়ে আসা হয়। বক্তব্য প্রদানের পর তিনি সহধর্মিনী ডা. জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, স্থলভাগের পাশাপাশি দেশের আকাশ ও সমুদ্র সীমার নিরাপত্তা নিশ্চিত করা একটি আধুনিক রাষ্ট্রের জন্য জরুরি। রাষ্ট্রকে শক্তিশালী করতে সরকার সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে নতুন কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু করেছে। তিনি আরও বলেন, তিন বাহিনীর সম্মিলিত সক্ষমতাই একটি পূর্ণাঙ্গ জাতীয় প্রতিরক্ষা ব্যবস্থার ভিত্তি। নতুন প্ল্যানিং গাইডেন্স প্রণয়নের মাধ্যমে আধুনিক প্রযুক্তিনির্ভর নিরাপত্তা কৌশল যেমন সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা, ড্রোন ও মহাকাশ ভিত্তিক নজরদারির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, আমি বিশেষ করে সশস্ত্র বাহিনীর উদ্দেশ্যে কয়েকটি কথা বলতে চাই। তিনি বলেন, তিন বাহিনীর পৃথক সক্ষমতা তখনই পূর্ণতা পায় যখন তা একটি সমন্বিত জাতীয় প্রতিরক্ষা ব্যবস্থার অংশ হয়ে ওঠে। বর্তমান বিশ্বে নিরাপত্তা কৌশল প্রথাগত সামরিক সীমা ছাড়িয়ে বহুমাত্রিক প্রযুক্তি নির্ভর এবং সমন্বিত কাঠাময় রূপ নিচ্ছে।

সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন, নিবিড় প্রশিক্ষণ এবং সদস্যদের কল্যাণের সমন্বয় ঘটিয়ে একটি পেশাদার ও সুশৃঙ্খল বাহিনী গড়ে তোলাই সরকারের লক্ষ্য। প্রধানমন্ত্রী চেইন অফ কমান্ডের গুরুত্ব পুনর্ব্যক্ত করে বলেন, বাহিনীর শক্তি ও সফলতার পেছনে সততা, শৃঙ্খলা ও জনগণের আস্থার কোনো বিকল্প নেই।

১৯৭১ সাল থেকে দেশের সার্বভৌমত্ব রক্ষায় আত্মত্যাগকারী শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, শহীদদের প্রতি আমাদের দুটি প্রধান দায়িত্ব রয়েছে। প্রথমত, যে কোনো মূল্যে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা এবং দ্বিতীয়ত, শহীদদের স্বপ্নের সেই নিরাপদ ও স্বনির্ভর গণতান্ত্রিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করা। ১৯৭১ সাল থেকে আজ পর্যন্ত দেশ এবং জনগণের সার্বভৌমত্ব এবং অধিকার রক্ষায় লাখো মানুষ শহীদ হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

তাবেদার রাষ্ট্র করার সাহস কেউ পাবে না: প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০৭:৩৫:৪০ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬