ঢাকা ০১:৫০ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পানের ঝুড়িতে ইয়াবার বড় চালান, চট্টগ্রামে আটক ১ পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিতে বাধা নেই, স্থগিত হাইকোর্টের আদেশ ইউপি নির্বাচন নিয়ে নিবন্ধিত রাজনৈতিক দলের সাথে সংলাপে বসছে ইসি যুক্তরাষ্ট্রের শিকাগোয় বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ ইরানে দ্রুত হামলার জন্য ট্রাম্পের ওপর নেতানিয়াহুর চাপ জীবাশ্ম জ্বালানি নিয়ে সমঝোতা ছাড়াই শেষ কপ৩১ জলবায়ু সম্মেলন বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম জাতীয় ঐক্যের লক্ষ্যে এনসিপির সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী পুরোনো বাণিজ্য মেলার মাঠে সচিবালয়ের বদলে নগর কৃষি গবেষণা কেন্দ্রের দাবি যুক্তরাষ্ট্রের নির্বাচনের ফলের সঙ্গে অর্থনৈতিক অস্থিরতার যোগসূত্র টানলেন ট্রাম্প

জাতীয় ঐক্যের লক্ষ্যে এনসিপির সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী

  • আপডেট সময় : ১০:৫০:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • / 6
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জুলাই গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে আনুষ্ঠানিক সংলাপে বসতে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। জাতীয় ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে শুরু হওয়া এই কার্যক্রমের প্রথম দিনে আজ সোমবার (২৩ নভেম্বর) দুপুরে সচিবালয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের নেতৃত্বে দলটির প্রতিনিধিদলে থাকছেন সদস্য সচিব আখতার হোসেন এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ।

সাম্প্রতিক সময়ে বিভিন্ন স্থানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নাশকতার ঘটনায় জাতীয় সংসদে কঠোর হুঁশিয়ারি দেওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহত্তর জাতীয় ঐক্যের ডাক দিয়েছিলেন। এই প্রক্রিয়ার অংশ হিসেবেই তিনি সংসদের সমাপনী দিনে বিরোধীদলীয় নেতার সঙ্গে একান্ত বৈঠক করেন। এছাড়া ১১টি রাজনৈতিক দল নিজেদের মধ্যে আলাদা আলোচনা করেছে। এসব ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে আজ থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধানমন্ত্রী তার আনুষ্ঠানিক সংলাপ শুরু করছেন।

নিউজটি শেয়ার করুন

জাতীয় ঐক্যের লক্ষ্যে এনসিপির সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী

আপডেট সময় : ১০:৫০:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬