অনলাইন জুয়ায় টাকা হারিয়ে নানিকে হত্যার ঘটনায় নাতি গ্রেপ্তার
- আপডেট সময় : ০৯:১৫:১০ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
- / 3
চাঁদপুর শহরের জোড়পুকুর পাড় এলাকার নাজিরা কমপ্লেক্সের নিজ বাসায় লুৎফুন্নাহার (৬৫) নামে এক বৃদ্ধাকে হাত-পা বেঁধে গলা কেটে হত্যার ঘটনায় তাঁর ১৬ বছর বয়সী নাতি মো. সিয়াম প্রধানিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার ৪২ ঘণ্টার মধ্যে তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে সিয়ামের সংশ্লিষ্টতা নিশ্চিত করে পুলিশ। রোববার বিকেলে শহরের জোড়পুকুর পাড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তার সিয়াম মতলব দক্ষিণ উপজেলার মুন্সিরহাট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী এবং নিহতের তৃতীয় মেয়ে জান্নাত বেগমের বড় ছেলে। তাদের বাড়ি চাঁদপুর সদর উপজেলার নুরুল্লাহপুর গ্রামে। পরে রোববার (২২ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে জোড়পুকুর পাড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সিয়াম জানায়, অনলাইনে জুয়া খেলে বিপুল অর্থ হারানোর পর সেই টাকা জোগাড় করার প্রয়োজনে সে একাই নানিকে হত্যার পরিকল্পনা করে। গত ১৮ নভেম্বর সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নানির বাসায় ঢুকে তাকে হাত-মুখ বেঁধে ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যা করে সে। এরপর বৃদ্ধার গলার স্বর্ণের চেইন, আংটি, কানের দুল ও একটি মোবাইল ফোন নিয়ে সে পালিয়ে যায়। তার বাবার নাম মো. হোসেন প্রধানিয়া।
সোমাবার সন্ধ্যা সাতটায় আয়োজিত প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিয়া নূর। সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা ৭টায় আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিয়া নূর।
তিনি জানান, সিয়ামের দেওয়া তথ্যের ভিত্তিতে ভবনের সপ্তম তলার টয়লেটের পাইপ থেকে হত্যায় ব্যবহৃত ছুরিটি উদ্ধার করা হয়েছে। এছাড়া অভিযুক্তের বাড়ির শয়নকক্ষের স্টিলের আলমারির নিচে লুকিয়ে রাখা লুট করা স্বর্ণের চেইন, আংটি ও এক জোড়া কানের দুল পুলিশ জব্দ করেছে। লুৎফুন্নাহার ভবনটির ওই ফ্ল্যাটে গত ১ নভেম্বর থেকে একাই বসবাস করছিলেন। হত্যার ঘটনায় নিহতের চতুর্থ মেয়ে নাহিদা আক্তার বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় মামলা দায়ের করেন। গ্রেপ্তার সিয়ামকে আদালতে সোপর্দ করা হলে সে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেয়।
























