সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে বিআরটিসি বাস টার্মিনালে পেট্রোল বোমা হামলা
- আপডেট সময় : ০৩:২৫:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
- / 4
রাজশাহী মহানগরীর শাহ মখদুম থানার আম চত্বর এলাকায় অবস্থিত বিআরটিসি বাস টার্মিনালে বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে দুর্বৃত্তরা পেট্রোল বোমা হামলা চালিয়েছে। হঠাৎ বিকট শব্দে এলাকাটি কেঁপে উঠলে স্থানীয়রা টার্মিনালের ভেতর আগুন দেখতে পান।
শাহ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী জানান, ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। হামলায় একটি বাস পুরোপুরি পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। আগুনের তীব্রতা ছড়িয়ে পড়ায় পাশের আরেকটি বাসও ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার পরপরই পুলিশ ওই এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে এবং ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এই নাশকতার সাথে জড়িত কাউকে এখন পর্যন্ত শনাক্ত বা গ্রেপ্তার করতে পারেনি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তদন্ত চলমান রয়েছে।


























