ঢাকা ০৫:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএমইউতে রোবটিক সার্জারি বিষয়ক বিশেষজ্ঞ কর্মশালা অনুষ্ঠিত জিনগতভাবে পরিবর্তিত শূকরের কিডনি নিয়ে এক বছর বাঁচলেন মার্কিন নারী মনপুরায় তিন দিনের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ শুরু শুটিং সেটে অসুস্থ হয়ে না ফেরার দেশে অভিনেতা সোহেল খান চিফ প্রসিকিউটর: ১১৫ জনের বেশি মানুষকে সরাসরি মৃত্যুর ঘটনা করেছে জিয়াউল আহসান ১৫ ও ১৬ ডিসেম্বরে অস্থিতিশীলতার ছক আ.লীগের, শঙ্কা শফিকুল আলমের মজুরি বৃদ্ধির দাবিতে গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, টিয়ারশেল নিক্ষেপ পুলিশের হারানো বৃদ্ধাকে পরিবারের কাছে ফিরিয়ে দিল ঝিনাইগাতী থানা পুলিশ শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন রাজনৈতিক স্টান্টবাজি: শামা ওবায়েদ শেখ হাসিনাকে ফেরত চায় সরকার, জানালেন তথ্য উপদেষ্টা

বিএমইউতে রোবটিক সার্জারি বিষয়ক বিশেষজ্ঞ কর্মশালা অনুষ্ঠিত

  • আপডেট সময় : ০৫:৫৫:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • / 0
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) রোবটিক সার্জারির ওপর ‘বেসিক টু অ্যাডভান্স’ শীর্ষক এক কন্টিনিউয়িং মেডিক্যাল এডুকেশন (সিএমই) অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালের কনফারেন্স হলে আয়োজিত এই অনুষ্ঠানে রোবটিক সার্জারির আধুনিক প্রয়োগ ও মৌলিক বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিএমইউর নার্সিং অনুষদের ডিন ও সার্জারি বিভাগের অধ্যাপক ডা. মো. মনির হোসেন খান।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ভারতের চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট ডা. কালাইআরসান রাজা। তিনি রোবটিক সার্জারির প্রযুক্তিগত দিক এবং এর মাধ্যমে অস্ত্রোপচারের বিভিন্ন সুবিধা ও কার্যকারিতা নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন। সিএমইতে বিএমইউর নিউরোসার্জারি, জেনারেল সার্জারি, ইউরোলজি এবং কলোরেক্টাল সার্জারি বিভাগের বিশেষজ্ঞ সার্জন ও রেসিডেন্টরা অংশগ্রহণ করেন।

আলোচনা শেষে আয়োজিত প্রশ্নোত্তর পর্বে ডা. কালাইআরসান রাজার কাছ থেকে রোবটিক সার্জারি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে ব্যাখ্যা ও মতামত গ্রহণ করেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। এ সময় উপস্থিত ছিলেন জেনারেল সার্জারি বিভাগের অধ্যাপক ডা. মো. আব্দুল ওয়াহাব খান, ডা. মো. আতিয়ার রহমান, ডা. মো. আবুল কালাম চৌধুরী, গাইনোকোলজিক্যাল অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. জান্নাতুল ফেরদৌস এবং হেপাটোবিলিয়ারি সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সাইফ উদ্দিনসহ সংশ্লিষ্ট খাতের অন্যান্য বিশেষজ্ঞ চিকিৎসকগণ।

নিউজটি শেয়ার করুন

বিএমইউতে রোবটিক সার্জারি বিষয়ক বিশেষজ্ঞ কর্মশালা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৫:৫৫:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬