ঢাকা ০৫:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের চাহিদা মিটিয়ে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ: বগুড়ায় বিএনপি নেতা মিজান বহিষ্কার সাবেক এমপি আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিন গ্রেপ্তার ১০টি বোয়িং ড্রিমলাইনার কিনছে মালয়েশিয়া এয়ারলাইন্স সিলেটে সুরমা নদী থেকে মা ও শিশুকন্যার মৃত অবস্থায় পাওয়ার ঘটনায় গাজীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টাকালে শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ শাখাওয়াত মুনসহ তিনজনকে আটক করল ছাত্রদল দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম বাংলাদেশি পণ্যে ১৮ শতাংশ অতিরিক্ত শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া কো-অর্ডিনেটর পদে মেহেদী হাসান পলাশের নিয়োগ

শাখাওয়াত মুনসহ তিনজনকে আটক করল ছাত্রদল

  • আপডেট সময় : ১০:২৫:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • / 4
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জুলাই গণ-অভ্যুত্থানের পর ক্ষমতাচ্যুত সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আটক করার ধারাবাহিকতায় এবার আটক হলেন শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিব কে এম শাখাওয়াত মুন। বুধবার দিবাগত রাত একটার দিকে রাজধানীর ধানমন্ডি-২৭ নম্বর এলাকা থেকে তাকেসহ চট্টগ্রামের সাবেক জেলা প্রশাসক (ডিসি) ইলিয়াস হোসেন এবং আইনজীবী সুফি মো. আল মামুনকে আটক করেন ছাত্রদলের নেতা-কর্মীরা। পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, ধানমন্ডি এলাকা থেকে আটক করার পর পুলিশ তাদের থানায় নিয়ে আসে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, আটকের সময় শাখাওয়াত মুনকে ঘিরে কয়েকজন জিজ্ঞাসাবাদ করছেন এবং তার কাছে নাশকতার পরিকল্পনা সম্পর্কে জানতে চাচ্ছেন। মুন তখন নিজেকে ওএসডি হিসেবে দাবি করেন। এ সময় উপস্থিত কেউ কেউ তাকে মারধর ও কান ধরে থাকতে বাধ্য করেন। জবাবে মুন বলেন, ‘আমি তো এখন ওএসডি অবস্থায় আছি। একজন মুনকে জিজ্ঞাসা করেন, ‘এরপর আপনাদের নাশকতার প্ল্যান কী?’। এ সময় এক ব্যক্তি মুনের গালে চড় মারেন।

আরেকটি ভিডিও চিত্রে চট্টগ্রামের সাবেক ডিসি ইলিয়াস হোসেনকে পুলিশ ভ্যানে তোলার সময় মারধরের শিকার হতে দেখা গেছে। ঘটনার সময় উপস্থিত লোকজনকে ‘মারিস না’ বলে চিৎকার করতে শোনা যায়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এ সময় চারপাশ থেকে ‘একটা একটা লীগ ধর’ বলে স্লোগান দেওয়া হচ্ছিল।

নিউজটি শেয়ার করুন

শাখাওয়াত মুনসহ তিনজনকে আটক করল ছাত্রদল

আপডেট সময় : ১০:২৫:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬