ঢাকা ০১:২২ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত ২ আহত ১

  • আপডেট সময় : ০৯:৫১:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জুন ২০১৭
  • / 317
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম মহানগরীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিশুসহ ২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন এক নারী। নগরীর হালিশহর থানার রামপুর এলাকা ও পাঁচলাইশ থানার বাদুর তলা এলাকায় পৃথক ঘটনা দুটি ঘটেছে সোমবার সকালে। নিহতরা হলেন, রামপুর এলাকার শিশু রাজু (১২) ও বাদুর তলা এলাকার রবিউল করিম।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম এ খবর নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সকাল সাড়ে ১০টার দিকে বাসার গেট খুলতে গিয়ে নগরীর  পাঁচলাইশ থানার বাদুরতলা বালতি কোম্পানির পাশে মাস্টার বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রবিউল করিম (৪৫) নামে এক ব্যাক্তি ঘটনাস্থলে মারা যান। এসময় আহত হন তার স্ত্রী রোকসানা বেগম (৪০)। গুরুতর আহত অবস্থায় তার স্ত্রীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত রবিউল করিম একই এলাকার ফজলুল করিমের ছেলে।

পাঁচলাইশ থানা পুলিশ জানায়, বাসার পাশে একটি বিদ্যুতের খুঁটি থেকে বৃষ্টির পানিতে বিদ্যুতায়িত হওয়ার কারণে সকালে বাসা থেকে বের হওয়ার সময় গেট খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন রবিউল করিম। এসময় স্বামীকে রক্ষা করতে গিয়ে স্ত্রী আহত হন।

চমেক হাসপাতালের এস আই জহির জানান, নগরীর হালিশহর এলাকার ২৫ নম্বার রামপুর ওয়ার্ডে সোমবার সকালে বৃষ্টির পানিতে মাঠে খেলা করার সময় রাজু (১২) নামে এক শিশু বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে গুরুত্বর আহত হয়। পরে তাকে হাসপাতালে আনার পর চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত ২ আহত ১

আপডেট সময় : ০৯:৫১:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জুন ২০১৭