ঢাকা ১১:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

কক্সবাজারকে পর্যটক বান্ধব নগরী গড়তে ব্যবসায়িদের ১৫ দফা দাবি পেশ

  • আপডেট সময় : ০৯:৫৫:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জুন ২০১৭
  • / 240
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজারকে স্বপ্নের পর্যটন নগরী গড়ে তুলতে ঐক্যবদ্ধ প্রয়াসের কথা জানিয়েছেন কক্সবাজার হোটেল মোটেল গেষ্ট মালিক সমিতির নেতৃবৃন্দরা। কক্সবাজারকে পর্যটক বান্ধব পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে হোটেল মোটেল ও গেষ্ট হাউস ব্যবসায়িরা সরকারের কাছে ১৫ দফা দাবি পেশ করেছেন।

গত মঙ্গলবার বিকালে হোটেল মোটেল জোন এলাকার ডায়মন্ড হোটেলে সংগঠনের সভাপতি আলহাজ্ব ওমর সুলতানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল কাশেম সিকদারের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া ইফতার ও মতবিনিময় সভায় ১৫ দফা দাবী তুলে ধরা হয়।

দাবি সমূহ হলো- সৈকতে বিদ্যামান ঝাউবনকে বিনোদন বা পর্যটক পার্কে রূপান্তরের ব্যবস্থা করা, ঢাকা ও চট্টগ্রাম হতে আগত সকল দুরপাল্লার যানবাহন পূর্বের ন্যায় শহরের হলিডের মোড় পর্যন্ত এসে যাত্রী নামিয়ে দেয়ার ব্যবস্থা নিশ্চিত করা, মেরিন ড্রাইভ সড়ক ও এলজিডি সড়কের মধ্য দিয়ে সংযোগ সড়ক নির্মাণ, শহরের নাজিরার টেক পর্যন্ত সড়ক নির্মাণ ও সমুদ্রে নামার জন্য একটি জেটি নির্মাণ করা। যা পর্যটকদের প্রমোদতরী ও সোনাদিয়া মহেশখালী দ্বীপে যাতায়াতে ব্যবহার হবে,কেন্দ্রীয় ভাবে সোয়ারেজ প্লান নির্মাণ, প্রস্তাবিত কক্সবাজার পর্যটন রেললাইন, গ্যাস লাইন সম্প্রসারণ ও সংযোগকরণ, চট্টগ্রাম-কক্সবাজার পর্যন্ত মহা সড়কের চার লাইনে উন্নিতকরণ, কক্সবাজার-চট্টগ্রাম রুটে বিআরটিসির বাস বৃদ্ধিকরণ, দক্ষ পর্যটনকর্মী সৃষ্টির লক্ষে বীচ ম্যানেজমেন্ট কমিটির উদ্যোগে পর্যটন প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ ও কর্মশালা পরিচালনা করণ, হোটেল মোটেল জোন এলাকার সংরক্ষিত মাঠের একটিতে গাড়ি পার্কিং, অন্যটিতে ফায়ার সার্ভিস ও মিনি পার্ক স্থাপন, হোটেল মোটেল ব্যবসায়ি সংগঠন সমূহের প্রতিনিধিকে আগের ন্যায় আইনশৃঙ্খলা কমিটিসহ অন্যান্য কমিটিতে অন্তর্ভুক্ত করণ, পৗরসভা কর্তৃক ৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত তাহের ভবন হতে কালুর দোকান পর্যন্ত সড়ক চালুকরণ, পর্যটন শিল্পে কর্মরত কর্মীদের শিশুদের শিক্ষার জন্য লাইট হাউস এলাকায় প্রাথমিক বিদ্যালয় মঞ্জুরকরণ, আনবিক শক্তি কমিশন হতে সৈকত পাড়া হয়ে হিলডাউন সার্কিট হাউস পর্যন্ত সড়ক (মাষ্টার প্ল্যান অনুসারে) চালু করণ ও বর্তমান সময়ের গুরুত্বপূর্ণ দাবি নাইট বাজার বাস্তবায়ন।

এতে বক্তব্য রাখেন, কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজি মোঃ আবদুর রহমান। বক্তব্যে তিনি বলেন, হোটেল মোটেল জোন এলাকার প্রধান দুঃখ যানজট, দখলবাজি ও সমন্বয়হীনতার অভাব। সরকার কক্সবাজারের উন্নয়নে একাধিক মেগা প্রকল্প বাস্তবায়ন করছে। আরো অনেক প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে।

সংগঠনের সদস্য কলিম উলাহর সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগ সভাপতি এড. সিরাজুল মোস্তফা, জেলা জাসদ সভাপতি নঈমুল হক চৌধুরী টুটুল, কক্সবাজার পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মাহবুবুর রহমান চৌধুরী, কাউন্সিলর হেলাল উদ্দিন কবির, কক্সবাজার হোটেল মোটেল গেষ্ট মালিক সমিতির অর্থ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আলহাজ্ব শফিকুর রহমান কোম্পানী, কক্সবাজার সোসাইটির সভাপতি কমরেড গিয়াস উদ্দিন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কক্সবাজারকে পর্যটক বান্ধব নগরী গড়তে ব্যবসায়িদের ১৫ দফা দাবি পেশ

আপডেট সময় : ০৯:৫৫:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জুন ২০১৭