ঢাকা ০৫:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারতের সঙ্গে করা ১০১টি চুক্তি পর্যালোচনার সিদ্ধান্ত সরকারের: চিফ হুইপ সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর, অক্টোবরেই ফিরছে স্বাভাবিক ফ্লাইট লালবাগে নিখোঁজ ব্যবসায়ীর রহস্যজনক অন্তর্ধানের ঘটনায় তদন্তে চাঞ্চল্যকর তথ্য মধ্যবর্তী নির্বাচনে জয়ের লক্ষ্যে সমর্থকদের নিয়ে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও চীনের উত্থান: গত ২৫ বছরে আমূল বদলে যাওয়া বিশ্ব রাজনীতির সমীকরণ ১৮তম ব্রিকস সম্মেলন: বিশ্বনেতাদের বরণে প্রস্তুত দিল্লি, মোদির সঙ্গে পুতিন-পেজেশকিয়ানের বৈঠক আজ একতরফা আধিপত্য রুখতে ব্রিকসের ওপর জোর দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এআই কি মানবজাতির অস্তিত্বের জন্য হুমকি? বড় সতর্কবার্তা দিলেন গবেষকরা মক্কা চুক্তির পর ইয়েমেনে সৌদি জোটের ব্যাপক বিমান হামলার অভিযোগ শনিবার ভারতে শুরু হচ্ছে ব্রিকসের শীর্ষ সম্মেলন, পুতিনসহ যোগ দিচ্ছেন বিশ্বনেতারা

আজ ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ

  • আপডেট সময় : ১২:২৫:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুন ২০১৭
  • / 198
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ।

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ-ভারত ম্যাচের সময় একটা বাড়তি আগ্রহ বা উত্তেজনা দেখা যায়, বিশেষ করে সমর্থকদের মাঝে।

এছাড়াও মূলধারার গণমাধ্যম এবং সামাজিক মাধ্যম – দুই জায়গাতেই দুই দেশের মধ্যেকার ম্যাচ নিয়ে ব্যাপক চর্চা হয়ে থাকে।
এই সেমিফাইনালকেই ঘিরেও চলছে নানা আলোচনা জল্পনা কল্পনা।

ভারতের ক্রিকেট দলসহ সেদেশের বিশ্লেকেরা যেমন বাংলাদেশের সম্ভাবনাকে কোনো অংশেই পিছিয়ে রাখছেন না, তেমনি বাংলাদেশের সমর্থকেরাও বলছেন এই ম্যাচে জয় পাওয়াটা অনেকটা শক্তই হবে দলের জন্য।

বাংলাদেশের অনেক সমর্থক ভারতে ফেভারিট মানলেও মনেপ্রাণে নিজ দলের জয় প্রার্থণা করছেন।

আবার অনেকে বলছেন ‘বাংলাদেশ আজ লড়াই করেই জিতবে’।

বাংলাদেশ ভারতের বিপক্ষে ৩২টি ওয়ানডে ম্যাচে মুখোমুখি হয়েছে। তার মধ্যে বাংলাদেশ জয়ের দেখা পেয়েছে মাত্র পাঁচটিতে। আর হেরেছে ২৬টিতে। একটি ম্যাচের কোনো ফলাফল হয়নি।

তবে বাংলাদেশের রিয়াদ হোসেন মনে করেন, আগের সেই বাংলাদেশের সাথে এখনকার দলের অনেক ফারাক রয়েছে। “বাংলাদেশ যেন জয়ী হয় সেটাতো আমি চাইই। আর গত দুই তিন বছরে বাংলাদেশ এত ভালো করছে আমার প্রত্যাশা থাকবে বাংলাদেশ জিতুক” -বলছিলেন রিয়াদ।

তবে বাংলাদেশী আরেক সমর্থক তারেক মনে করেন শক্তির বিচারে হয়তো ভারত এগিয়ে রয়েছে। কিন্তু তারপরেও বাংলাদেশের সম্ভাবনা নেই, তাও বলা যাবে না। “আমিতো চাইবোই আমার দেশ জিতুক, তবে বাংলাদেশ জেতাটাকেও আমি বলবো অঘটন। ভারত যেভাবে ভালো খেলছে বাংলাদেশের জন্য সহজ হবে না জয়।”

আরেকজন বাংলাদেশী সমর্থক যেমন বলছেন, “দুই দলের মধ্যে শক্তির বিচারে অবশ্যই ভারত ফেভারিট। ভারতের ব্যাটিং দুর্দান্ত। ভারতের বোলাররা যেমন সুইং আদায় করতে ওইসব পিচে, বাংলাদেশের কিন্তু পারে না। আর তেমন সুইং হলে আমাদের ব্যাটসম্যানদের জন্যও কিন্তু কঠিন। কারণ আমরা এসব পিচে নরমালি খেলি না। সেই হিসেবে ভারত ফেভারিট।”

“ভারত পরে ব্যাটিং করলে বাংলাদেশ যে রানই করুক মনে হয় না তাদের আটকাতে পারবে। বাংলাদেশ যদি প্রথমে বোলিং করে ওদের সহজে আটকাতে পারে তাহলে হয়তো আমাদের জয়ের সম্ভাবনা থাকতে পারে” বলছিলেন বাংলাদেশের এক সমর্থক।

প্রথমবারের আইসিসির কোনো টুর্নামেন্টের সেমিফাইনালে খেলছে বাংলাদেশ। এবার জয় পেলে প্রথমবারের মতো ফাইনালের দেখাও পাবে। আবার ভারতের পরাজয় তাদের ছিটকে দেবে টুর্নামেন্ট থেকে।

ইকবাল ইউসুফ চৌধুরী মনে করছেন বাংলাদেশের হারানোর কিছু নেই। “যেহেতু আমাদের টিমটার পাওয়ার কিছু আর হারানোরও কিছু নেই। ভারতের কিন্তু হারানোর কিছু আছে। আমরা ছয় নাম্বারেই আছি। ভারতের কিন্তু র‍্যাঙ্কিংয়ে ওঠানামার বিষয় আছে। ফলে ওদের চাপ থাকবে বেশি। বাংলাদেশ নিউজিল্যান্ডের বিপক্ষে যেমন খেলেছে তেমন খেললেই আমরা জিতবো”-বলছিলেন তিনি।

তবে শক্তি বা র‍্যাঙ্কিংয়ের বিচার যাই হোক না কেন- এই ক্রিকেট ভক্তরা বলছেন, ভারতের সাথে সর্বশেষ বেশ কয়েকটি ম্যাচে বাংলাদেশ শক্ত লড়াই করেছে।

সেই ধারা যদি বাংলাদেশ ধরে রাখতে পারে, র‍্যাঙ্কিং বা অন্য যাই বলা হোক না কেন, জয়ের ব্যাপারে তারা বেশ আশাবাদী।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আজ ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ

আপডেট সময় : ১২:২৫:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুন ২০১৭