সংবাদ শিরোনাম ::
মানবকণ্ঠের ভারপ্রাপ্ত সম্পাদক আবু বকর চৌধুরীর ইন্তেকাল
- আপডেট সময় : ০৪:৩৭:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জানুয়ারী ২০১৯
- / 296
বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ দৈনিক মানবকণ্ঠের ভারপ্রাপ্ত সম্পাদক আবু বকর চৌধুরী আর নেই।
তিনি আজ মঙ্গলবার ভোরে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।
আজ ভোর রাতে তিনি নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হন। এসময় ইবনে সিনা হাসপাতালে নিয়ে গেলে ভোর সোয়া ৫টায় কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। তার বয়স হয়েছিল ৫৫ বছর।
আবু বকর চৌধুরী ১৯৯১ সালে ‘সাপ্তাহিক প্রত্যায়ন’ পত্রিকায় যোগদানের মধ্য দিয়ে সাংবাদিকতা শুরু করেন।
পরে তিনি সাপ্তাহিক খবর, আজকের কাগজ, আমাদের সময়, সকালের খবর, সমকাল পত্রিকায় কাজ করেন।
সর্বশেষ তিনি দৈনিক মানবকণ্ঠে কর্মরত ছিলেন।
তাঁর মৃত্যুতে বিডিসংবাদের সম্পাদক ও প্রকাশক এবং সর্বস্থরের কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হচ্ছে।
বিডিসংবাদ/এএইচএস
























