ঢাকা ০৪:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৪ জেলে কারাগারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী ফেনীর ফাজিলপুরে ১৯ নভেম্বর বিনামূল্যে রোগী দেখবেন অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ আরামকোর সদর দপ্তর ও রিয়াদে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন মুম্বাই পুলিশের নোটিশে দেশ ছাড়ার নির্দেশ পেলেন অভিনেতা ইমরান

মোটরসাইকেলে ট্রাকের ধাক্কা: চাচা-ভাতিজা নিহত

  • আপডেট সময় : ০৯:৫২:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ জানুয়ারী ২০১৭
  • / 240
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকার ধোলাইখাল এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী চাচা ও ভাতিজা নিহত হয়েছেন। সোমবার রাত সাড়ে ১২টার দিকে ধোলাইখাল চিশতিয়া কমিউনিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত চাচা আলমগীর হোসেন (৪০) ইসলমাপুরে কাপড়ের ব্যবসায়ী ও তার ভাতিজা আব্দুর রহিম (১০) গেন্ডারিয়া এলাকার একটি স্কুলের পঞ্চম শ্রেণিতে ছাত্র। তাদের বাড়ি মুন্সিগঞ্জের শ্রীনগরে।

ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, রাতে ব্যবসায়ী আলমগীর দোকান বন্ধ করে ভাতিজাকে নিয়ে মোটরসাইকেলে সূত্রাপুরের নিজ বাসায় ফিরছিলেন। পথে চিশতিয়া কমিউনিটি সেন্টারের সামনের রাস্তায় ট্রাকটি তাদের মোটরসাইকেলে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মোটরসাইকেলে ট্রাকের ধাক্কা: চাচা-ভাতিজা নিহত

আপডেট সময় : ০৯:৫২:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ জানুয়ারী ২০১৭