ঢাকা ১২:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের চাহিদা মিটিয়ে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ: বগুড়ায় বিএনপি নেতা মিজান বহিষ্কার সাবেক এমপি আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিন গ্রেপ্তার ১০টি বোয়িং ড্রিমলাইনার কিনছে মালয়েশিয়া এয়ারলাইন্স সিলেটে সুরমা নদী থেকে মা ও শিশুকন্যার মৃত অবস্থায় পাওয়ার ঘটনায় গাজীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টাকালে শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ শাখাওয়াত মুনসহ তিনজনকে আটক করল ছাত্রদল দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম বাংলাদেশি পণ্যে ১৮ শতাংশ অতিরিক্ত শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া কো-অর্ডিনেটর পদে মেহেদী হাসান পলাশের নিয়োগ

ফরিদপুরে বাস-কাভার্ড ভ্যানের সংঘর্ষে ১৩ জন নিহত

  • আপডেট সময় : ০৯:২৯:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১১ ফেব্রুয়ারী ২০১৭
  • / 239
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশের ফরিদপুর জেলার নগরকান্দায় যাত্রীবাহী বাসের সঙ্গে কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১৫ জন।

বৃহস্পতিবার রাত ১১ টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে নগরকান্দার গজারিয়া এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম নাসিম বিবিসি বাংলাকে জানিয়েছেন, নড়াইল থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাস হানিফ পরিবহনের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে হানিফ পরিবহনের ওই বাসে আগুন লেগে যায় এবং কাভার্ড ভ্যানের সামনের অংশেও আগুন ধরে যায়।

অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই ১৩ জন নিহত হন-জানান নাসিম।

পুলিশ কর্মকর্তা এস এম নাসিম জানিয়েছেন, দুর্ঘটনায় আহত অন্তত ১৫ জনকে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

বাসটির আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের একটি ইউনিট কাজ করে। উদ্ধার তৎপরতা এখনও চলছে।

কয়েকটি সংবাদমাধ্যমে বলা হচ্ছে বাস ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষের পর গ‌্যাস সিলিন্ডারের বিস্ফোরণ ঘটে আগুন ধরে যায়। তবে পুলিশ বলছে আগুন ধরার কারণ সম্পর্কে তারা এখন পর্যন্ত নিশ্চিত কিছু জানতে পারেনি। পরীক্ষানিরীক্ষা চলছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ফরিদপুরে বাস-কাভার্ড ভ্যানের সংঘর্ষে ১৩ জন নিহত

আপডেট সময় : ০৯:২৯:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১১ ফেব্রুয়ারী ২০১৭