ঢাকা ০২:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের চাহিদা মিটিয়ে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ: বগুড়ায় বিএনপি নেতা মিজান বহিষ্কার সাবেক এমপি আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিন গ্রেপ্তার ১০টি বোয়িং ড্রিমলাইনার কিনছে মালয়েশিয়া এয়ারলাইন্স সিলেটে সুরমা নদী থেকে মা ও শিশুকন্যার মৃত অবস্থায় পাওয়ার ঘটনায় গাজীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টাকালে শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ শাখাওয়াত মুনসহ তিনজনকে আটক করল ছাত্রদল দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম বাংলাদেশি পণ্যে ১৮ শতাংশ অতিরিক্ত শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া কো-অর্ডিনেটর পদে মেহেদী হাসান পলাশের নিয়োগ

মালয়েশিয়ায় দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

  • আপডেট সময় : ০৭:৫৭:৩১ পূর্বাহ্ন, সোমবার, ৬ ফেব্রুয়ারী ২০১৭
  • / 220
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মালয়েশিয়ার সেরেমবানে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি এক লরি চালক ও তার সহকারীর মৃত‌্যু হয়েছে; আহত হয়েছেন আরও একজন।

স্থানীয় সময় রোববার ভোর সাড়ে ৫টার দিকে সেরেমবানের জালান বাহাউ কেমায়ান সড়কের জেমপলে এ দুর্ঘটনা ঘটে বলে মালয়েশিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা বারনামার খবর।

জেমপরের পুলিশ সুপার নূরজাইনি মোহাম্মদ নূরের বরাত দিয়ে বারনামা জানিয়েছে, নিহত বাংলাদেশির নাম তানভীর আহমেদ সিদ্দিকী, তার বয়স ৪৬ বছর।

তানভীরের মরদেহ জেমপল হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। তবে তার বাড়ি বাংলাদেশের কোথায় তা জানা যায়নি।

পুলিশ সুপার জানান, হিমায়িত মুরগির মাংস বহনকারী ওই লরি সড়কের একটি মোড় ঘোরার সময় উল্টে গেলে চালক তানভীর এবং তার সহকারী ইসমাইল ফাদলিজাহ (৪৬) ঘটনাস্থলেই নিহত হন। চালকের আরেক সহকারী সিয়াবান মো. আমিনকে (২৯) গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।

ফাদলিজাহ ও আমিন মালয়েশিয়ার নাগরিক বলে স্থানীয় সংবাদমাধ‌্যমগুলোর তথ‌্য।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মালয়েশিয়ায় দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

আপডেট সময় : ০৭:৫৭:৩১ পূর্বাহ্ন, সোমবার, ৬ ফেব্রুয়ারী ২০১৭