সংবাদ শিরোনাম ::
আকাশ কুসুম
- আপডেট সময় : ০৩:৩২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০১৭
- / 375
কবি ইমরান রহমান - কী অনুরাগে আজ পৃথিবীরে জড়ায় নিশি, কী ভাবনায় হৃদয়ে ছায়া ফেলে মানসী কী স্বপ্ন-পরাগে ফুটেছে এ আকাশ-কুসুম জোছনার নীলনদে নাও গেছে ভেসে কে যেন ডেকে যায় তারার দেশে আয় ঘুম, আয় ঘুম। কথা নয়, কোন কথা নয় আজ রাতে শুধু একটি ছোট্ট কথা বোঝাতে বলে গেলে কত কথা, ছড়িয়ে দিলে ঐ নীলিমার বিশালতা স্মরণের ছায়াপথে আমি এক বিস্মিত শ্রোতা। বিডিসংবাদ/এএইচএস


























