ঢাকা ১২:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

আমার আছে জল

  • আপডেট সময় : ০৭:৩২:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১৩ মে ২০১৭
  • / 508
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
তোমার আছে নীড়-

আমার আছে জল,

তোমার আছে আলো-

আমার আছে আধার,

তোমার জীবন শেষ বিকেলের অস্ত রবির

রক্তআবীর রং ছড়ায়,

আমার জীবন দিনের শেষের রাতের আকাশ

নিকষ কালোয় ঢেকে যায়,

তোমার ঘরে ভোরের সূর্য সোনালী আলো,

অমানিশায় আমার আলো সাঙ্গ হলো,

মেঘের ফাঁকে তোমার হাসি উঁকি মারে,

আমার হাসি বিষের বাঁশি কেঁদে ফেরে,

হীরের প্রদীপ তোমার ঘরে আলো ছড়ায়-

ঝড়ো হাওয়ায় আমার ঘরের দীপ নিভে যায়,

তোমার আকাশে বলাকার সারি উড়ে বেড়ায়-

আমার আকাশ শুধুই বিষের নীল ছড়ায়,

তোমার আলয় সুরের তালে মূর্ছনাতে আবেশ ছড়ায়-

আমার চোখে ঘুম আসেনা আঁখি জলে জেগে কাটায়...

সাঁঝের বেলায় তোমার হৃদয় ঘরে ফিরে-

বরন ডালায় কেউ নেবে যে বরন করে,

আমার হৃদয় চৈত্র দুপুর আকুলতায় হাহাকার ছড়ায়...

তোমার জীবন ফুলের হাসি ঊর্মিরা সব মালা গাথে,

আমার হৃদয় পথ হারিয়ে নিঃস্ব হয়ে তোমায় খোজে...।।

..

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আমার আছে জল

আপডেট সময় : ০৭:৩২:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১৩ মে ২০১৭
তোমার আছে নীড়-

আমার আছে জল,

তোমার আছে আলো-

আমার আছে আধার,

তোমার জীবন শেষ বিকেলের অস্ত রবির

রক্তআবীর রং ছড়ায়,

আমার জীবন দিনের শেষের রাতের আকাশ

নিকষ কালোয় ঢেকে যায়,

তোমার ঘরে ভোরের সূর্য সোনালী আলো,

অমানিশায় আমার আলো সাঙ্গ হলো,

মেঘের ফাঁকে তোমার হাসি উঁকি মারে,

আমার হাসি বিষের বাঁশি কেঁদে ফেরে,

হীরের প্রদীপ তোমার ঘরে আলো ছড়ায়-

ঝড়ো হাওয়ায় আমার ঘরের দীপ নিভে যায়,

তোমার আকাশে বলাকার সারি উড়ে বেড়ায়-

আমার আকাশ শুধুই বিষের নীল ছড়ায়,

তোমার আলয় সুরের তালে মূর্ছনাতে আবেশ ছড়ায়-

আমার চোখে ঘুম আসেনা আঁখি জলে জেগে কাটায়...

সাঁঝের বেলায় তোমার হৃদয় ঘরে ফিরে-

বরন ডালায় কেউ নেবে যে বরন করে,

আমার হৃদয় চৈত্র দুপুর আকুলতায় হাহাকার ছড়ায়...

তোমার জীবন ফুলের হাসি ঊর্মিরা সব মালা গাথে,

আমার হৃদয় পথ হারিয়ে নিঃস্ব হয়ে তোমায় খোজে...।।

..