ঢাকা ০৪:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৪ জেলে কারাগারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী ফেনীর ফাজিলপুরে ১৯ নভেম্বর বিনামূল্যে রোগী দেখবেন অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ আরামকোর সদর দপ্তর ও রিয়াদে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন মুম্বাই পুলিশের নোটিশে দেশ ছাড়ার নির্দেশ পেলেন অভিনেতা ইমরান

শাহজালালে যাত্রীর পায়ুপথ থেকে স্বর্ণ জব্দ

  • আপডেট সময় : ০৭:৫৫:০০ পূর্বাহ্ন, বুধবার, ২৫ জানুয়ারী ২০১৭
  • / 446
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর কাছ থেকে এক কেজি ওজনের স্বর্ণেরবার জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউজের প্রিভেনটিভ টিম। ওই যাত্রীর নাম ফজলুল হক। বাড়ি ঢাকার কেরানীগঞ্জে।

মঙ্গলবার রাত ৯টায় বিমানবন্দরে সিঙ্গাপুর এয়ারলাইন্সের এসকিউ-৪৪৬ নম্বর ফ্লাইটটি অবতরণ করার পর ওই যাত্রীকে আটক করা হয়।

ঢাকা কাস্টমস হাউজের প্রিভেনটিভ টিমের সহকারী কমিশনার আহসানুল কবির জানান, বিমানবন্দরে ওই যাত্রী নামার পর তার হাটা দেখে গোয়েন্দাদের সন্দেহ হয়। তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তার পায়ুপথে স্বর্ণেরবারের কথা স্বীকার করেন। ওই যাত্রী জানান, বিমান অবতরণের ৩০মিনিট আগে টয়লেটে গিয়ে সরাসরি পায়ুপথে প্রবেশ করানো হয় ১০টি স্বর্ণেরবার।

সহকারী কমিশনার আহসানুল কবির আরো জানান, স্বর্ণেরবারগুলো টেনে বের করার ফলে ওই যাত্রীর মলদ্বারে ক্ষতের সৃষ্টি হয়েছে।

এর আগে গত ৫ জানুয়ারি একই কৌশলে আনা ১২০০ গ্রাম সোনাসহ মালয়েশিয়াফেরত এক যাত্রী শুল্ক গোয়েন্দাদের হাতে ধরা পড়েন। আর গতবছর ১৭ অক্টোবর আটক এক ব‌্যক্তির রেকটাম থেকে আটটি সোনার বিস্কুট উদ্ধার করা হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শাহজালালে যাত্রীর পায়ুপথ থেকে স্বর্ণ জব্দ

আপডেট সময় : ০৭:৫৫:০০ পূর্বাহ্ন, বুধবার, ২৫ জানুয়ারী ২০১৭