ঢাকা ১০:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের চাহিদা মিটিয়ে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ: বগুড়ায় বিএনপি নেতা মিজান বহিষ্কার সাবেক এমপি আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিন গ্রেপ্তার ১০টি বোয়িং ড্রিমলাইনার কিনছে মালয়েশিয়া এয়ারলাইন্স সিলেটে সুরমা নদী থেকে মা ও শিশুকন্যার মৃত অবস্থায় পাওয়ার ঘটনায় গাজীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টাকালে শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ শাখাওয়াত মুনসহ তিনজনকে আটক করল ছাত্রদল দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম বাংলাদেশি পণ্যে ১৮ শতাংশ অতিরিক্ত শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া কো-অর্ডিনেটর পদে মেহেদী হাসান পলাশের নিয়োগ

জামিন পেলেন আরাফাত সানি

  • আপডেট সময় : ১১:২৮:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ মার্চ ২০১৭
  • / 258
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নারী নির্যাতনের মামলায় জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটার আরাফাত সানিকে এক মাসের জামিন দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা এ আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করে সানির আইনজীবী এম জুয়েল আহমেদ জানান, আজ সানির জামিন শুনানি করা হলে বিচারক এক মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেন। তবে আজ সানিকে আদালতে হাজির করা হয়নি।

তিনি জানান, আজ সানি জামিন পেলেও তথ্যপ্রযুক্তি আইনের আরেক মামলায় বন্দি থাকায় শিগগিরই মুক্তি পাচ্ছেন না।

এর আগে গত ১৫ ফেব্রুয়ারি তথ্যপ্রযুক্তি আইনের মামলায় বাংলাদেশ সাইবার ক্রাইম ট্রাইব্যুনাল সানির জামিন নাকচ করে দেন।

বর্তমানে দুই মামলায় সানি কারাগারে আটক আছেন। এছাড়া ১৫ মার্চ তথ্যপ্রযুক্তি আইনের মামলায় সানির জামিন শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে।

গত ১ ফেব্রুয়ারি ঢাকার ৪ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ক্রিকেটার আরাফাত সানি ও মা নার্গিস আক্তারের বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা করেন নাসরিন সুলতানা। ওই দিন বিচারক রেজানুর রহমান মামলাটি এজাহার হিসেবে নেওয়ার জন্য মোহাম্মদপুর থানাকে নির্দেশ দেন।

২২ জানুয়ারি রাজধানীর আমিনবাজার এলাকা থেকে তথ্যপ্রযুক্তি আইনে দায়ের করা মামলায় আরাফাত সানিকে গ্রেপ্তার করে মোহাম্মদপুর থানার পুলিশ। এর পর সানিকে আদালতে হাজির করা হলে ঢাকার মহানগর হাকিম প্রণব কুমার হুই একদিনের রিমান্ড দেন। এ ছাড়া সানির বিরুদ্ধে যৌতুকের অভিযোগে মুখ্য মহানগর হাকিমের (সিএমএম) আদালতে আরেকটি মামলা করেন নাসরিন সুলতানা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জামিন পেলেন আরাফাত সানি

আপডেট সময় : ১১:২৮:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ মার্চ ২০১৭