ঢাকা ০৭:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

চেচনিয়ায় অভিযানে শতাধিক সমকামী গ্রেফতার

  • আপডেট সময় : ০৪:০৬:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০১৭
  • / 326
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাশিয়ার চেচনিয়ায় কর্তৃপক্ষ সমকামী পুরুষের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে। এর অংশ হিসেবে গ্রেফতার করা হয়েছে শতাধিক লোককে। এ সময় তিনজনকে হত্যা করা হয়েছে বলে জানায় রুশ সংবাদপত্র নোভায়া গেজেটা এবং মানবাধিকার কর্মীরা।

গ্রেফতারদের মধ্যে স্থানীয় বিশিষ্ট টিভি ব্যক্তিত্ব এবং ধর্মীয় নেতারাও রয়েছেন। তবে চেচনিয়ার নেতা রমজান কাদিরভের মুখপাত্র আলভী কারিমভ এ খবর অস্বীকার করে বলেছেন, এটা নির্জলা মিথ্যাচার এবং ভুল তথ্য। চেচনিয়ায় কোনো সমকামী নেই। যাদের অস্তিত্বই নেই তাদের বিরুদ্ধে দমনপীড়নের প্রশ্নই উঠতে পারে না।

তিনি বলেন, চেচনিয়ায় এ ধরনের লোক থাকলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছুই করার দরকার হতো না। কারণ তাদের স্বজনরাই তাদের পাকড়াও করে এমন জায়গায় পাঠিয়ে দেবে যেখান থেকে আর ফেরার কোনো পথ নেই। চেচনিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র এ খবরকে এপ্রিল ফুল কৌতুক বলে মন্তব্য করেন। তবে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের রাশিয়া প্রকল্পের পরিচালক একাতেরিনা সকিরিয়ানস্কাইয়া ব্রিটিশ সংবাদপত্র গার্ডিয়ানকে বলেন যে, গত দশ দিন ধরে তিনি এ ধরনের খবর পাচ্ছেন। চেচেন রাজধানী গ্রোজনি এবং এর আশপাশে এমনটা ঘটছে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চেচনিয়ায় অভিযানে শতাধিক সমকামী গ্রেফতার

আপডেট সময় : ০৪:০৬:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০১৭