ঢাকা ০৬:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

বাবরি মসজিদ:হিন্দু-মুসলিম সমঝোতা চায় ভারতের সুপ্রিম কোর্ট

  • আপডেট সময় : ০১:৫২:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মার্চ ২০১৭
  • / 278
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতের অযোধ্যায় রাম মন্দির এবং বাবরি মসজিদ বিতর্কে ভারতের সুপ্রিম কোর্ট আজ মঙ্গলবার জানিয়েছে যে দুই পক্ষ আলাপ-আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করুক।
শীর্ষ আদালত মনে করে, ধর্ম আর বিশ্বাসের সঙ্গে এই সমস্যা জড়িত। তাই এরকম একটি সংবেদনশীল বিষয়ের সমাধান একমাত্র আলাপ আলোচনার মাধ্যমেই হতে পারে।

রাম মন্দির-বাবরি মসজিদ নিয়ে চলা একটি মামলার শুনানির সময়ে ভারতের প্রধান বিচারপতি জে এস খেহর বলেন, “দুই পক্ষ নিজেদের মধ্যে আলোচনা করুন।” ৩১ মার্চের মধ্যে দুই পক্ষকে আলোচনায় বসতে হবে, এটাও জানিয়েছে আদালত।

ভারতীয় জনতা পার্টির নেতা সুবহ্ম্যনিয়ম স্বামী সুপ্রিম কোর্টে একটি আবেদন জানিয়েছিলেন যাতে অযোধ্যা মামলার দ্রুত শুনানি হয়। স্বামী সম্প্রতি বিবিসি-র একটি ফেসবুক লাইভ অনুষ্ঠানে মন্তব্য করেছিলেন যে দুবছরের মধ্যে রাম মন্দির তৈরি হবে। “অন্য কোনও জায়গায় রাম মন্দির তৈরি সম্ভব না আমাদের পক্ষে, কারণ এটা ধর্ম বিশ্বাসের ব্যাপার,” মন্তব্য করেছিলেন সুব্রহ্ম্যনিয়ম স্বামী।

২০১০ সালে এলাহাবাদ হাইকোর্ট তাদের রায়ে বলেছিল, যে জায়গায় রামচন্দ্রের মূর্তি স্থাপিত হয়েছে, সেখানে মূর্তি-ই থাকবে। গোটা জমিটার তিনভাগ হবে। একটা অংশ সুন্নি ওয়াকফ বোর্ডকে দেওয়ার নির্দেশ দিয়েছিল আদালত। সেই নির্দেশের ওপরেই স্থগিতাদেশ দিয়ে রেখেছে সুপ্রিম কোর্ট। আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের ব্যাপারে আদালত আজ কোনও নির্দেশ দেয়নি, তবে এটা তাদের একটা উপদেশ।

বিজেপি আদালতের এই উপদেশকে স্বাগত জানালেও বাবরি মসজিদ অ্যাকশন কমিটি বলছে, আদালতের বাইরে মীমাংসার চেষ্টা আগেও হয়েছে। তবে তা ফলপ্রসূ হয়নি। তাই এর মীমাংসা আদালতকেই করে দিতে হবে। সূত্র: বিবিসি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বাবরি মসজিদ:হিন্দু-মুসলিম সমঝোতা চায় ভারতের সুপ্রিম কোর্ট

আপডেট সময় : ০১:৫২:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মার্চ ২০১৭