ঢাকা ১২:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের চাহিদা মিটিয়ে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ: বগুড়ায় বিএনপি নেতা মিজান বহিষ্কার সাবেক এমপি আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিন গ্রেপ্তার ১০টি বোয়িং ড্রিমলাইনার কিনছে মালয়েশিয়া এয়ারলাইন্স সিলেটে সুরমা নদী থেকে মা ও শিশুকন্যার মৃত অবস্থায় পাওয়ার ঘটনায় গাজীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টাকালে শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ শাখাওয়াত মুনসহ তিনজনকে আটক করল ছাত্রদল দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম বাংলাদেশি পণ্যে ১৮ শতাংশ অতিরিক্ত শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া কো-অর্ডিনেটর পদে মেহেদী হাসান পলাশের নিয়োগ

লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসে বন্দুক হামলা

  • আপডেট সময় : ০৯:৪৯:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ২৫ ফেব্রুয়ারী ২০১৭
  • / 277
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশ দূতাবাসে বন্দুক হামলা চালিয়েছে অজ্ঞাত বন্দুকধারীরা। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যায় দূতাবাস লক্ষ্য করে দুর্বৃত্তের ছোড়া গুলি থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স মো. মুজাম্মেল হক।

দূতাবাসের কর্মকর্তারা বলছেন, দুর্বৃত্তের ছোড়া গুলি থেকে অল্পের জন্য বেঁচে গেছেন চ্যার্জ দ্য অ্যাফেয়ার্স। দূতাবাসে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দ্বিতীয় দিনের মতো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এ সময় হঠাৎ তিনটি বুলেট দূতাবাসের প্রাচীর ভেদ করে চার্জ দ্য অ্যাফেয়ার্স মুজাম্মেল হকের সামনে গিয়ে পড়ে।

অমর একুশের ওই অনুষ্ঠানে ত্রিপোলিতে বসবাসকারী শতাধিক বাংলাদেশি নারী, পুরুষ ও শিশু উপস্থিতি ছিলেন। অনুষ্ঠান শেষ হওয়ার পরপরই অজ্ঞাত বন্দুকধারীরা অনুষ্ঠানস্থল লক্ষ্য করে গুলি চালায়।

দূতাবাসে হামলার সময় কর্তব্যরত স্থানীয় পুলিশ পালিয়ে গেছে বলে অভিযোগ করেছেন চার্জ দ্য অ্যাফেয়ার্স। তবে কে বা কারা কেন দূতাবাসে হামলা চালিয়েছে সেবিষয়ে পরিষ্কার কোনো তথ্য পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসে বন্দুক হামলা

আপডেট সময় : ০৯:৪৯:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ২৫ ফেব্রুয়ারী ২০১৭