ঢাকা ০৩:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী ফেনীর ফাজিলপুরে ১৯ নভেম্বর বিনামূল্যে রোগী দেখবেন অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ আরামকোর সদর দপ্তর ও রিয়াদে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন মুম্বাই পুলিশের নোটিশে দেশ ছাড়ার নির্দেশ পেলেন অভিনেতা ইমরান নেতানিয়াহুর বিরুদ্ধে রোনেন বারের মানহানির মামলা নওগাঁয় বাসে ৬৪০ গ্রাম হেরোইনসহ আটক ১

মালয়েশিয়ায় বাংলাদেশি হত্যায় ২ পুলিশের ফাঁসি

  • আপডেট সময় : ০১:৪০:১৮ অপরাহ্ন, শনিবার, ৪ মার্চ ২০১৭
  • / 295
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মালয়েশিয়ায় বাংলাদেশী নাগরিক হত্যার দায়ে দেশটির ইমিগ্রেশন পুলিশের দুই সদস্যের মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন উচ্চ আদালত।

শুক্রবার জুডিশিয়াল কমিশনার আবু বকর কাতার দণ্ডবিধির ৩০২ ধারায় এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- কাঙ্গার পারলিসের ইমিগ্রেশন পুলিশ অফিসার মোহাম্মদ আমিনউদ্দিন ইয়াসিন ও জুহাইরুল ইফিন্দি জুলকাফলি।

আদালত সূত্রে জানা গেছে, অভিযুক্তরা ২০১৪ সালের ২৯ অক্টোবর কাঙ্গার পারলিসে আবু বকর সিদ্দিক (৪৫) নামের এক বাংলাদেশী অভিবাসীকে হত্যা করেন।

এ ঘটনায় ২০১৫ সালের ১ অক্টোবর কানগার হাইকোর্ট তাদের বিরুদ্ধে আনিত অভিযোগের সত্যতা না পেয়ে খালাস দেন। পরে এ রায়ের বিরুদ্বে উচ্চ আদালতে আপিল করা হয়।

মামলার তথ্য বিবরণীতে বলা হয়, আটক আবু বকর সিদ্দিক গ্যাস্ট্রিকের জন্য ওষুধ দেয়ার অনুরোধ করেন।

কিন্তু সিসিটিভির ফুটেজে দেখা যায়, তাকে লকআপের বাইরে আনা হয়েছিল এবং ইমিগ্রেশনের ওই দুই কর্মকর্তার হাতে লম্বা কাঠের লাঠি ছিল।

আবু বকরের অপর এক সঙ্গীও অভিযোগ করেন, তাকে ইমিগ্রেশন অফিসার মারধর করে। এতে আবু বকরের শারীরিক অবস্থার অবনতি হয়। চিকিৎসার জন্য হাসপাতালে নিলে ২০১৪ সালের ৪ নভেম্বর তিনি মারা যান।

ময়নাতদন্তে আবু বকরের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায় এবং একাধিক বেত্রাঘাতের ফলে নরম টিস্যু জখম হয়ে আবু বকরের মৃত্যু হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মালয়েশিয়ায় বাংলাদেশি হত্যায় ২ পুলিশের ফাঁসি

আপডেট সময় : ০১:৪০:১৮ অপরাহ্ন, শনিবার, ৪ মার্চ ২০১৭