ঢাকা ১২:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের চাহিদা মিটিয়ে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ: বগুড়ায় বিএনপি নেতা মিজান বহিষ্কার সাবেক এমপি আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিন গ্রেপ্তার ১০টি বোয়িং ড্রিমলাইনার কিনছে মালয়েশিয়া এয়ারলাইন্স সিলেটে সুরমা নদী থেকে মা ও শিশুকন্যার মৃত অবস্থায় পাওয়ার ঘটনায় গাজীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টাকালে শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ শাখাওয়াত মুনসহ তিনজনকে আটক করল ছাত্রদল দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম বাংলাদেশি পণ্যে ১৮ শতাংশ অতিরিক্ত শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া কো-অর্ডিনেটর পদে মেহেদী হাসান পলাশের নিয়োগ

মালয়েশিয়ায় বাংলাদেশীকে গলা কেটে হত্যা

  • আপডেট সময় : ১০:৪৫:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ১২ ফেব্রুয়ারী ২০১৭
  • / 249
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মালয়েশিয়ার যিরাম কুয়ালা সেলাঙ্গর এলাকায় একটি নির্মাণাধীন ভবন থেকে ২৯ বছর বয়সী এক বাংলাদেশীর লাশ উদ্ধার করেছে দেশটির পুলিশ। এ ঘটনায় সন্দেহভাজন এক বাংলাদেশীকে আটক করে সাত দিনের রিমান্ডে নেয়া হয়েছে।

তবে তদন্তের স্বার্থে নিহত এবং আটক বাংলাদেশীর নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানায়নি সেদেশের পুলিশ।

কুয়ালা সেলাঙ্গর জেলার পুলিশ প্রধান রুসলান আব্দুল্লাহ বলেন, গত বৃহস্পতিবার একটি নির্মাণাধীন ভবনের নিচে মানুষের মাথা পরে থাকতে দেখে কর্মরত শ্রমিকরা পুলিশকে খবর দেয় ৷ পুলিশ ঘটনাস্থলে এসে মাথা ও ভবনের ১০ম তলা থেকে দেহ উদ্বার করে।

ধারণা করা হচ্ছে বৃহস্পতিবার দুপুর ৩টা থেকে ৫টার মধ্যে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ভবনের ১১তম তলায় হত্যার শিকার ব্যক্তিকে দাড়ালো ছুড়ি দিয়ে জবাই করে জানালা দিয়ে ফেলে দেয়া হয়। কিন্তু শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে মাটিতে পরে যায় এবং শরীর ১০ম তলায় আটকে যায় ৷

এ ঘটনার প্রাথমিক তদন্তের পর কুয়ালা সেলাঙ্গর জেলার পুলিশ প্রধান রুসলান আব্দুল্লাহ গণমাধ্যমকে জানান, ‘মৃত ব্যাক্তি ২৯ বছর বয়সী বাংলাদেশী। সে দুই বছর যাবত নির্মাণাধীন ভবনটিতে সাব কন্ট্রাকটর হিসেবে কাজ করছিলো ৷ তাকে অপর এক বাংলাদেশী সহকর্মী হত্যা করেছে।

সন্দেহভাজন ওই বাংলাদেশী আত্মগোপনের চেষ্টা করেছিল।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মালয়েশিয়ায় বাংলাদেশীকে গলা কেটে হত্যা

আপডেট সময় : ১০:৪৫:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ১২ ফেব্রুয়ারী ২০১৭