ঢাকা ০৯:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

বাংলালিংকের জনসংযোগের দায়িত্ব নিল বেঞ্চমার্ক পিআর

  • আপডেট সময় : ১২:১০:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৬ অগাস্ট ২০১৭
  • / 264

বেঞ্চমার্ক পিআর ও বাংলালিংকের চুক্তিস্বাক্ষর অনুষ্ঠান। বাম থেকে: এ এফ এম আসাদুজ্জামান, পলিসি লিড; অশোক কুমার দাস, ফিন্যান্স ম্যানেজার; কাজী শাফওয়াত জেরিন, কনটেন্ট ম্যানেজার; আশরাফ কায়সার, সিইও, বেঞ্চমার্ক পিআর; এরিক আস, সিইও, বাংলালিংক; আসিফ আহমেদ, হেড অফ কর্পোরেট কম্যুনিকেশনস এবং অঙ্কিত সুরেকা, কর্পোরেট কম্যুনিকেশন ম্যানেজার।

বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ  বাংলাদেশের অগ্রগামী পাবলিক রিলেশনস কোম্পানি বেঞ্চমার্ক পিআর দেশের শীর্ষ ডিজিটাল সার্ভিস প্রদানকারী কোম্পানি বাংলালিংকের কৌশলগত ও কর্পোরেট কম্যুনিকেশনের দায়িত্ব নিয়েছে। কৌশল, কনটেন্ট ও বাস্তবায়নের মাধ্যমে বাংলালিংকের ডিজিটাল কোম্পানিতে রূপান্তরে সাহায্য করবে প্রতিষ্ঠানটি। প্রসঙ্গত উল্লেখ্য, বাংলালিংক ভবিষ্যতে এমন একটি অবস্থান তৈরির দিকে অগ্রসর হচ্ছে।

বেঞ্চমার্ক পিআর-এর প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক আশরাফ কায়সার বলেন, “একটি অগ্রগামী ডিজিটাল কোম্পানি হিসেবে বাংলালিংকের যাত্রার অংশীদার হতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। বিশ্বের সবচেয়ে উদ্ভাবনী ও জনপ্রিয় ইন্টারনেট কোম্পানি এবং বাংলালিংকের প্যারেন্ট প্রতিষ্ঠান ভিওনের রূপান্তর দেখে আমরা অনুপ্রাণিত। আইডিয়া, সৃজনশীলতা এবং কনটেন্টের মাধ্যমে পিআর ও কম্যুনিকেশন যেকোনো প্রতিষ্ঠানের ভাবমূর্তি এবং খ্যাতি বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।”

বাংলালিংকের হেড অফ কর্পোরেট কম্যুনিকেশনস আসিফ আহমেদ বলেন, “বাংলালিংক পরিবারে আমরা বেঞ্চমার্ক পিআরকে স্বাগত জানাই। আমরা বিশ্বাস করি, বাংলালিংককে ডিজিটাল কোম্পানিতে রূপান্তরের ক্ষেত্রে বেঞ্চমার্ক পিআর একটি অভিজ্ঞ পিআর এজেন্সি হিসেবে আমাদের জনসংযোগ কার্যক্রমকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।”
বেঞ্চমার্ক পিআর সম্পর্কেঃ

বাংলাদেশের জনসংযোগ কার্যক্রমে পরিবর্তন সৃষ্টিকারী কোম্পানি বেঞ্চমার্ক পিআর ২০০১ সাল থেকে বিভিন্ন দেশী-বিদেশী ব্রান্ডের বিশ্বাসযোগ্য উপদেষ্টা হিসেবে কাজ করে আসছে। সদাজাগ্রত ধাবমান অর্থনীতির এই সময়ে সৃজনশীলতা, সংযুক্তি ও ভ্যালু সৃষ্টির মাধ্যমে অবদান রাখতে নিয়োজিত বেঞ্চমার্ক পিআর।  ভিন্ন আঙ্গিকের উপস্থাপনা ও ব্র্যান্ড জার্নালিজমের মাধ্যমে কার্যকর সংলাপ তৈরির পরিবেশ সৃষ্টি করছে প্রতিষ্ঠানটি। সম্প্রতি কমওয়ার্ড ২০১৭-তে স্বর্ণপদক লাভ করেছে বেঞ্চমার্ক পিআর।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বাংলালিংকের জনসংযোগের দায়িত্ব নিল বেঞ্চমার্ক পিআর

আপডেট সময় : ১২:১০:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৬ অগাস্ট ২০১৭