ঢাকা ০৪:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

ব্লগার রাজীব হত্যা : ডেথ রেফারেন্সের শুনানিতে সুযোগ পেলেন রানা

  • আপডেট সময় : ০৯:৩৯:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ মার্চ ২০১৭
  • / 597
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্লগার আহমেদ রাজীব হায়দার শোভন হত্যা মামলার ডেথ রেফারেন্সের শুনানিতে অংশ নেওয়ার সুযোগ পেলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রেদোয়ানুল আজাদ রানা। তার আবেদন মঞ্জুর করে হাইকোর্ট তাকে শুনানির সুযোগ দেয়।

বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের ডিভিশন বেঞ্চ ন্যায় বিচারের স্বার্থে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এই আসামিকে এই  ‍সুযোগ দেওয়া হয়েছে বলে আদেশে উল্লেখ করেছেন। আদালতের আদেশের পর রানার পক্ষে শুনানি করেন তার আইনজীবী অ্যাডভোকেট মো. আবদুন নূর দুলাল। তিনি শুনানিতে বলেন, এই মামলার প্রত্যক্ষদর্শী কোনো স্বাক্ষী নেই। ‍শুধুমাত্র কয়েকজনের স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে রানাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এ ধরনের জবানবন্দির ভিত্তিতে একজন আসামিকে সবোর্চ্চ শাস্তি দেওয়া যায় না।

তিনি বলেন, এই মামলার এজহারে রানার কোনো নাম ছিল না। তিনি মালয়েশিয়া ছিলেন। এজাহারে যদি নাম থাকতো এবং এরপর তিনি দেশের বাইরে যেতেন তাহলে তাকে পলাতক বলা যেতো। অপরদিকে রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল জহিরুল হক বলেন, আসামির আইনজীবী যেসব যুক্তির অবতারনা করেছেন তা নতুন কিছু নয়। এগুলো ইতোপূর্বে এই মামলার শুনানিতে উপস্থাপিত হয়েছে। প্রত্যক্ষদর্শী স্বাক্ষী না থাকলেও ঘটনার পারিপার্শ্বিক স্বাক্ষ্য ও জবানবন্দির ভিত্তিতেই বিচারিক আদালত মৃত্যুদণ্ড দিয়েছে। এটা বহাল রখাই শ্রেয়।

গত ৯ জানুয়ারি হাইকোর্ট ২২ কার্যদিবস শুনানি গ্রহণ করে মামলাটি রায়ের জন্য অপেক্ষমান রাখে। এই রায় অপেক্ষমান থাকা অবস্থায় গত ফেব্রুয়ারি মাসে এই মামলার পলাতক আসামি রানাকে গ্রেফতার করে পুলিশ। এরপর রানার আইনজীবী আবদুন নূর দুলাল ডেথ রেফারেন্স ও আপিল শুনানিতে সুযোগ দেওয়ার জন্য ফৌজদারি কার্য বিধির ৫৬১ (ক) ধারায় আবেদন করে। বিচারপতি মো. রেজাউল হকের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ শুনানির সুযোগ দানের প্রশ্নে রুল জারি করে। ওই রুলটি হাইকোর্টে এই বেঞ্চে পাঠানো হয়। আজ বুধবার হাইকোর্ট রুলের ডেথ রেফারেন্সে অংশগ্রহণ মঞ্জুর করে রানাকে শুনানির সুযোগ দেয়।

২০১৩ সালের ১৫ ফেব্রুয়ারি রাজধানীর পল্লবীতে নিজ বাসার সামনে ব্লগার রাজীবকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় দায়েরকৃত মামলায় গত ৩১ ডিসেম্বর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩ ওই হত্যার দায়ে মূল পরিকল্পনাকারী রেদোয়ানুল আজাদ রানা ও ফয়সাল বিন নাইম ওরফে দ্বীপকে মৃত্যুদণ্ড দেয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ব্লগার রাজীব হত্যা : ডেথ রেফারেন্সের শুনানিতে সুযোগ পেলেন রানা

আপডেট সময় : ০৯:৩৯:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ মার্চ ২০১৭