ঢাকা ০২:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের চাহিদা মিটিয়ে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ: বগুড়ায় বিএনপি নেতা মিজান বহিষ্কার সাবেক এমপি আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিন গ্রেপ্তার ১০টি বোয়িং ড্রিমলাইনার কিনছে মালয়েশিয়া এয়ারলাইন্স সিলেটে সুরমা নদী থেকে মা ও শিশুকন্যার মৃত অবস্থায় পাওয়ার ঘটনায় গাজীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টাকালে শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ শাখাওয়াত মুনসহ তিনজনকে আটক করল ছাত্রদল দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম বাংলাদেশি পণ্যে ১৮ শতাংশ অতিরিক্ত শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া কো-অর্ডিনেটর পদে মেহেদী হাসান পলাশের নিয়োগ

মেঘনায় ট্রলার ডুবি: এ পর্যন্ত ১৬ লাশ উদ্ধার

  • আপডেট সময় : ০৪:৩৫:৫০ অপরাহ্ন, রবিবার, ২ এপ্রিল ২০১৭
  • / 228
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মেঘনা নদীতে ট্রলার ডুবির ঘটনায় অন্তত ১৬জনে আরো পাঁচ লাশ উদ্ধার হয়েছে।

ডুবুরীরা মেঘনা নদীর বিভিন্ন এলাকা থেকে রবিবার এই লাশগুলো উদ্ধার করেছে। নিখোঁজদের সন্ধানে মেঘনা নদীর তীরে চরকিশোরগঞ্জ এলাকায় ভিড় করছেন স্বজনেরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইঞ্জিনচালিত ট্রলারটি ডুবে যাওয়ার পর নদীতে থাকা একটি বালুবোঝাই বাল্কহেড অর্ধশতাধিক যাত্রীকে উদ্ধার করে। এছাড়া কমপক্ষে ১৫জন সাঁতরায়ে তীরে উঠতে সক্ষম হয়। নিখোঁজদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু।

গত বৃহস্পতিবার বিকালে ৯০জন যাত্রী নিয়ে রাজধানী রামপুরা থেকে ইঞ্জিন চালিত ওই ট্রলারটি চাঁদপুরের সোলেমান শাহ ওরফে লেংটার মেলায় যাচ্ছিল। বিকাল ৪টার দিকে সোনারগাঁওয়ের চর কিশোরগঞ্জ এলাকায় মেঘনা নদীতে ঢেউয়ে ট্রলারটি ডুবে যায়। এই ঘটনায় এ পর্যন্ত ১৬ জনের লাশ উদ্ধার হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মেঘনায় ট্রলার ডুবি: এ পর্যন্ত ১৬ লাশ উদ্ধার

আপডেট সময় : ০৪:৩৫:৫০ অপরাহ্ন, রবিবার, ২ এপ্রিল ২০১৭