ঢাকা ১১:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

উপবৃত্তি পাবেন ১ কোটি ৩০ লাখ মা

  • আপডেট সময় : ০২:৩৫:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী ২০১৭
  • / 220
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের প্রাথমিক বিদ্যালয়ে অধ্যায়নরত শিশুদের ১ কোটি ৩০ লাখ মা উপবৃত্তি পাবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১ মার্চ এ কর্মসূচির উদ্বোধন করবেন।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আকরাম-আল- হোসেন এ তথ্য জানিয়েছেন। খবর বাসস’র।

শুক্রবার দুপুরে মাগুরা সদর উপজেলার রাউতড়া হৃদয়নাথ স্কুল ও কলেজ অডিটরিয়ামে জেলা প্রাথমিক শিক্ষা অফিস আয়োজিত ‘মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করণ’ শীর্ষক প্রধান শিক্ষক ও মা সমাবেশে তিনি একথা বলেন।

আকরাম-আল- হোসেন বলেন, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে এই উপবৃত্তির টাকা মায়েদের কাছে পৌঁছে যাবে। সকল শিশু-কিশোরদের বিদ্যালয় উপস্থিতি নিশ্চিত করতে সরকার এই কর্মসূচি গ্রহণ করেছে।

তিনি বলেন, শিশুদের প্রথম শিক্ষক হচ্ছেন ‘মা’। প্রাথমিক শিক্ষা হচ্ছে জাতীর ভিত্তি। এই ভিত্তি সুদৃঢ় করতে মেধাবী শিক্ষার্থী তৈরি করতে হবে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বলেন, মা ও শিক্ষকসহ সকলে তাদের ভূমিকা সঠিকভাবে পালন করলে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত হবে। উন্নত সমৃদ্ধ ও মেধা সম্পন্ন জাতি গঠনে তৈরি হবে আগামী দিনের নেতৃত্ব।

এছাড়া সারা দেশের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে ৬৫ হাজার শ্রেণি কক্ষ নির্মাণ করা হবে বলেও জানান তিনি।

সদর উপজেলা চেয়ারম্যান রোস্তম আলীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুমার কুণ্ডু, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাহবুবুর রহমান, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব সাইফুজ্জামান শিখর, জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়ারুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমীন, পিটিআই সুপারিটেন্ডেন্ট বাদল চন্দ্র রায় প্রমুখ।

সমাবেশে সদর উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও শিক্ষার্থীদের মায়েরা অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

উপবৃত্তি পাবেন ১ কোটি ৩০ লাখ মা

আপডেট সময় : ০২:৩৫:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী ২০১৭