ঢাকা ০১:১১ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাজিলের দক্ষিণাঞ্চলে সড়ক দুর্ঘটনা, নিহত ৯

  • আপডেট সময় : ০৮:২৬:২৮ পূর্বাহ্ন, রবিবার, ৬ মে ২০১৮
  • / 447
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় পারানা রাজ্যে একটি বাসের সঙ্গে গাড়ির মুখোমুখি সংঘর্ষে অন্তত নয় জন নিহত হয়েছে।

সেখানকার হাইওয়ে পুলিশ একথা জানিয়েছে। খবর সিনহুয়া’র।

আজ ভোরের দিকে এই দুর্ঘটনা ঘটে। গাড়িটি অপর একটি গাড়িকে ওভারটেক করার চেষ্টাকালে বিপরীত দিক থেকে আসা বাসটির সঙ্গে এ সংঘর্ষ ঘটে।

কর্তৃপক্ষ জানায়, বাসটিতে ৩০ রোগী ছিল। এরা রাজ্যের রাজধানী কুরিতিবা থেকে চিকিৎসা নিয়ে রেয়ালেজা নগরীতে ফিরছিল।
নিহতদের মধ্যে ৭ বাসযাত্রী রয়েছে। অপর দু’জন গাড়ির আরোহী।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ব্রাজিলের দক্ষিণাঞ্চলে সড়ক দুর্ঘটনা, নিহত ৯

আপডেট সময় : ০৮:২৬:২৮ পূর্বাহ্ন, রবিবার, ৬ মে ২০১৮