ঢাকা ০৪:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

সীমান্তে ফের বিএসএফের গুলিতে বাংলাদেশী নিহত

  • আপডেট সময় : ১০:৪০:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী ২০১৭
  • / 359
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ফের বিএসএফের গুলিতে মাসুদ  আলী (২২) নামে এক বাংলাদেশী নিহত হয়েছেন। এসময় গুলিবিদ্ধ হয়েছেন মাসুদের চাচাতো ভাই কালামসহ ৫ জন।

নিহত মাসুদ  আলী শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের বিশরশিয়া গ্রামের মোশাররফ হোসেনের ছেলে।

সোমবার দিনগত রাত পৌনে ১টার দিকে ওহেদপুর সীমান্তের বিপরীতে ভারতীয় এলাকায় হতাহতের এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ কালামসহ অন্যরা পালিয়ে এসে গোপন স্থানে চিকিৎসা নিচ্ছে। আহত কালাম একই এলাকার আব্দুল হালিমের ছেলে।এ ছাড়া অন্য আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। নিহত মাসুদের লাশ ভারতের চাঁদনীচক ফাঁড়ি বিএসএফের নিয়ন্ত্রণে রয়েছে বলে বিশরশিয়া গ্রামের লোকজন নিশ্চিত করেছে।

চাঁপাইনবাবগঞ্জের ওহেদপুর সীমান্তের গ্রাম বিশরশিয়ার লোকজন জানান, সোমবার সন্ধ্যার পর ৪০/৪৫ জন বাংলাদেশী রাখাল সীমান্ত অতিক্রম করে গরু আনতে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার সুতি থানার চাঁন্দপুরে যায়।

রাত সাড়ে ১২টার দিকে তারা শতাধিক গরু-মহিষ নিয়ে ফেরার সময় ভারতীয় সীমান্তের দেড় কিলোমিটার ভেতরে চাঁদনিচক বিএসএফ ক্যাম্পের জোয়ানরা তাদের গতিরোধ করে। এসময় বিএসএফের ধাওয়া খেয়ে কিছু রাখাল গরু ছেড়ে পালিয়ে আসে।

বিএসএফ গুলি বর্ষণ করলে মাসুদ গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়। এসময় কালামসহ ৫ জন গুলিবিদ্ধ হয়।

বিএসএফ শতাধিক গরু-মহিষও আটক করেছে বলে স্থানীয়রা নিশ্চিত করেছেন।

এ ব্যপারে ওহেদপুর বিজিবি ফাঁড়ির কমান্ডার নায়েব সুবেদার জামাল উদ্দিন জানান, বিএসএফের গুলিতে বাংলাদেশী হতাহতের কোনো খবর তাদের কাছে নেই।

কেউ অভিযোগ করলে তারা ঘটনা খুঁজে দেখবেন।

উল্লেখ্য গত তিন মাসে একই সীমান্তে বিএসএফের গুলিতে ৪ বাংলাদেশী নিহত ও ১০ জন আহত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সীমান্তে ফের বিএসএফের গুলিতে বাংলাদেশী নিহত

আপডেট সময় : ১০:৪০:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী ২০১৭