ঢাকা ০৮:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

বুনোফুল

  • আপডেট সময় : ১১:২৪:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২৯ জানুয়ারী ২০১৭
  • / 371
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
আকাশের বুকে

নক্ষত্রের রুপালী আলোর ছটা

কালো চাদরে ঢাকা রাতের পৃথিবীর

কোন এককোণে আমি-

তোমারই প্রতিক্ষায় কাতর...তুমি কোথায়...

ফুলেল স্মৃতিগুলি সজতনে কুড়িয়ে কোচড়ে ভরি-

হাত দিয়ে নাড়া চাড়া করি...অথচ-একদিন

যখন তুমি ছিলে-এই আমি

বুনোটে,জংলি,প্রচন্ড মেজাজী-তোমাকে

আগলে রাখতাম আমার ভালবাসায়,

কারো ছায়া পড়লে-

অন্ধকারের চিতার মতো জ্বলে উঠতো আমার চোখ,

বুনোফুলের কড়া মাদকতা মদির গন্ধের মতো-

আমার ভালবাসা তোমাকে জড়িয়ে রাখতো,

বলো তুমি-বুকে হাত দিয়ে বলো-

এমন ভালবাসা তুমি কি কখনও দেখেছ?

যা শুধু আমিই তোমাকে দিয়েছি,

কথা ছিল পাহাড়ের চূড়ায় হবে

আমাদের ছোট্ট কুটির...যেখানে

আমরা বন্য আদিমতায় মেতে

থাকবো সারাক্ষণ...

এক পলকের জন্য সরাবোনা চোখ

দুজন দুজনের থেকে,

আমাদের উঠোন জুড়ে জোৎস্নায়

চন্দন আবেশ ছড়াবে

যা আজ তুমি ভূলে গেছো...

কেমন করে সাজিয়েছ তোমার পৃথিবী,

আমাদের স্বপ্নের মতো-নাকি

এখন তোমার স্বপ্নরা-

আমার কাছ থেকে আলাদা হয়ে গেছে,

যেখানে আমার আর কোন প্রয়োজন নেই,

যেমন নেই ফেলে আসার পিছুটান...।।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বুনোফুল

আপডেট সময় : ১১:২৪:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২৯ জানুয়ারী ২০১৭
আকাশের বুকে

নক্ষত্রের রুপালী আলোর ছটা

কালো চাদরে ঢাকা রাতের পৃথিবীর

কোন এককোণে আমি-

তোমারই প্রতিক্ষায় কাতর...তুমি কোথায়...

ফুলেল স্মৃতিগুলি সজতনে কুড়িয়ে কোচড়ে ভরি-

হাত দিয়ে নাড়া চাড়া করি...অথচ-একদিন

যখন তুমি ছিলে-এই আমি

বুনোটে,জংলি,প্রচন্ড মেজাজী-তোমাকে

আগলে রাখতাম আমার ভালবাসায়,

কারো ছায়া পড়লে-

অন্ধকারের চিতার মতো জ্বলে উঠতো আমার চোখ,

বুনোফুলের কড়া মাদকতা মদির গন্ধের মতো-

আমার ভালবাসা তোমাকে জড়িয়ে রাখতো,

বলো তুমি-বুকে হাত দিয়ে বলো-

এমন ভালবাসা তুমি কি কখনও দেখেছ?

যা শুধু আমিই তোমাকে দিয়েছি,

কথা ছিল পাহাড়ের চূড়ায় হবে

আমাদের ছোট্ট কুটির...যেখানে

আমরা বন্য আদিমতায় মেতে

থাকবো সারাক্ষণ...

এক পলকের জন্য সরাবোনা চোখ

দুজন দুজনের থেকে,

আমাদের উঠোন জুড়ে জোৎস্নায়

চন্দন আবেশ ছড়াবে

যা আজ তুমি ভূলে গেছো...

কেমন করে সাজিয়েছ তোমার পৃথিবী,

আমাদের স্বপ্নের মতো-নাকি

এখন তোমার স্বপ্নরা-

আমার কাছ থেকে আলাদা হয়ে গেছে,

যেখানে আমার আর কোন প্রয়োজন নেই,

যেমন নেই ফেলে আসার পিছুটান...।।

বিডিসংবাদ/এএইচএস