ঢাকা ০৩:৫২ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী টেকসই পর্যটন বিকাশে নির্মল বায়ু ও পরিবেশ অপরিহার্য : পর্যটনমন্ত্রী চামড়া শিল্পের টেকসই উন্নয়নে প্রয়োজন সমন্বিত উদ্যোগ: এলএফবি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী বস্তুনিষ্ঠ আর্থিক প্রতিবেদন তৈরিতে হিসাব পেশাজীবীদের অযাচিত চাপ প্রতিরোধের আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হার্ট অ্যাটাকের তাৎক্ষণিক চিকিৎসায় বিশেষ সুবিধা চালু করেছে শমরিতা হাসপাতাল হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল : রিজভী বিগত ১৭ বছরে বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে : আইনমন্ত্রী প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা

রাসায়নিক হামলার জন্য সিরিয়ার বিদ্রোহীরা দায়ী

  • আপডেট সময় : ০৩:৪১:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০১৭
  • / 406
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত ইদলিব প্রদেশের খান শেখুন শহরে রাসায়নিক হামলার জন্য বিদ্রোহীদের দায়ী করেছে রাশিয়া। যদিও যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলি এই হামলার জন্য দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদের বাহিনীকেই দায়ী করছে।

বুধবার রুশ কর্তৃপক্ষ জানায়, বিদ্রোহীরাই বিষাক্ত গ্যাস ভর্তি ওই অস্ত্র তৈরি করেছিল। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগর কোনোশেনকভ জানান, রাসায়নিক অস্ত্র তৈরির একটি ডিপোতে সিরিয়ার যুদ্ধবিমান হামলা চালালে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ে।

তিনি উল্লেখ করেন, গত মঙ্গলবার স্থানীয় সময় বেলা ১১ টা ৩০ মিনিট থেকে ১২ টা ৩০ মিনিটের মধ্যে খান শেখুনের শহরতলীর বিদ্রোহীদের একটি রাসায়নিক অস্ত্রের ডিপোতে সিরিয়ার বিমান হামলা চালানো হয়।

বিদ্রোহীরা আলেপ্পোতে গত বছর একই ধরনের রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছিল বলে জানান তিনি।

কিন্তু যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন, বিদ্রোহীদের একজন কমান্ডার এবং একজন অস্ত্র বিশেষজ্ঞ প্রত্যেকেই জানান, এই হামলার যেসব প্রমাণ পাওয়া যাচ্ছে তা ইঙ্গিত দিচ্ছে সিরিয়ার সরকারী বাহিনীই এজন্য দায়ী।

যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, মঙ্গলবারের হামলায় ২০ শিশু, ১৭ জন নারীসহ মোট ৭২ জন বেসামরিক নাগরিক প্রাণ হারান।

এদিকে সিরিয়ার রাসায়নিক হামলার ঘটনায় ফ্রান্সের ডাকে বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে জরুরী বৈঠক হচ্ছে। জাতিসংঘের মহাসচিব আন্তনিও গুতেরেস এই ঘটনাকে যুদ্ধাপরাধ বলে উল্লেখ করেছেন। সূত্র: বিবিসি

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাসায়নিক হামলার জন্য সিরিয়ার বিদ্রোহীরা দায়ী

আপডেট সময় : ০৩:৪১:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০১৭