ঢাকা ০৪:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৪ জেলে কারাগারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী ফেনীর ফাজিলপুরে ১৯ নভেম্বর বিনামূল্যে রোগী দেখবেন অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ আরামকোর সদর দপ্তর ও রিয়াদে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন মুম্বাই পুলিশের নোটিশে দেশ ছাড়ার নির্দেশ পেলেন অভিনেতা ইমরান

সাবেক প্রধান বিচারপতি এম এম রুহুল আমিন আর নেই

  • আপডেট সময় : ০৮:৫৮:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ জানুয়ারী ২০১৭
  • / 271
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশের ১৬তম প্রধান বিচারপতি এম এম রুহুল আমিন আজ সকালে সিঙ্গাপুরের একটি হাসপাতালে ওপেন হার্ট সার্জারি করার সময় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে… রাজেউন)। তার বয়স হয়েছিল ৭৫ বছর।

বাংলাদেশ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার সৈয়দ আমিনুল ইসলাম বাসসকে জানান, সাবেক প্রধান বিচারপতি আজ সকালে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।

বিচারপতি এম এম রুহুল আমিন ২০০৮ সালের ১ জুন থেকে ২০০৯ সালের ২২ ডিসেম্বর পর্যন্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ২০০৩ সালের ১৩ জুলাই অ্যাপিলেট ডিভিশনের বিচারপতি হন। এরআগে তিনি ১৯৯৪ সালের ১০ ফেব্রুয়ারি হাইকোর্টে অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পান এবং ১৯৯৬ সালের ৮ ফেব্রুয়ারি তা স্থায়ী হয়। তিনি বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন।

বিচারপতি এম এম রুহুল আমিন ১৯৪২ সালের ২৩ ডিসেম্বর লক্ষ্মীপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬৩ সালে ইতিহাসে মাস্টার্স এবং ১৯৬৬ সালে এলএলবি ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৬৭ সালে বিচার বিভাগে যোগদান করেন এবং ১৯৮৪ সালে জেলা জজ হন।

হাইকোর্টে বিচারপতি হিসেবে পদোন্নতির আগে তিনি জেলা ও দায়রা জজ হিসেবে চার জেলায় দায়িত্ব পালন করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সাবেক প্রধান বিচারপতি এম এম রুহুল আমিন আর নেই

আপডেট সময় : ০৮:৫৮:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ জানুয়ারী ২০১৭