ঢাকা ০৮:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইউরোপে ভুয়া বোমা হামলার হুমকিতে ব্যাহত ৩০ ফ্লাইট জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ২ রাজধানীর ক্লিনিকে ইনকিউবেটরের আগুনে নবজাতকের শরীর ঝলসে যাওয়ার অভিযোগ দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার যেকোনো মূল্যে রক্ষা করব: প্রধানমন্ত্রী রান্নার অ্যালুমিনিয়াম পাত্রে সিসার ঝুঁকি: মিলছে না সমাধান সেবায় রূপান্তরই মূল লক্ষ্য, জানালেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় ফ্লাই দুবাইয়ের দুই রুটে ফ্লাইট স্থগিত প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপনের সঙ্গে বায়োফার্মার এমডির সৌজন্য সাক্ষাৎ ওয়েলিংটনে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের জয় ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেয়া হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

‘এমপি লিটন হত্যার মূল পরিকল্পনাকারী কাদের খান’

  • আপডেট সময় : ১০:২১:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ ফেব্রুয়ারী ২০১৭
  • / 329
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রংপুর রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক বলেছেন, গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের আওয়ামী লীগের এমপি মনজুরুল ইসলাম লিটন হত্যার ‘মূল পরিকল্পনাকারী’ জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য আবদুল কাদের খান।’

আজ বুধবার সকাল সোয়া ১০টার দিকে গাইবান্ধা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

ডিআইজি গোলাম ফারুক বলেন, কাদের খান এক বছর ধরে সাংসদ লিটনকে হত্যার পরিকল্পনা করেন। হত‌্যাকাণ্ডে অংশ নেওয়া চারজনকে একটি গুদামে ছয় মাস ধরে প্রশিক্ষণ দেওয়া হয়।

তিনি বলেন, হত‌্যাকাণ্ডে অংশ নেওয়া চারজনের মধ‌্যে কাদের খানের গাড়িচালক আবদুল হান্নান, বাসার তত্ত্বাবধায়ক শাহিন মিয়া ও মেহেদী গ্রেফতার হওয়ার পর হাকিম আদালতে ‘১৬৪ ধারায় জবানবন্দি’ দেন। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতেই কাদের খানকে গ্রেফতার করা হয়।

হত‌্যাকাণ্ডে অংশ নেওয়া রানা নামের আরেকজন এখনো পলাতক বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

‘এমপি লিটন হত্যার মূল পরিকল্পনাকারী কাদের খান’

আপডেট সময় : ১০:২১:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ ফেব্রুয়ারী ২০১৭