ঢাকা ১০:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের চাহিদা মিটিয়ে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ: বগুড়ায় বিএনপি নেতা মিজান বহিষ্কার সাবেক এমপি আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিন গ্রেপ্তার ১০টি বোয়িং ড্রিমলাইনার কিনছে মালয়েশিয়া এয়ারলাইন্স সিলেটে সুরমা নদী থেকে মা ও শিশুকন্যার মৃত অবস্থায় পাওয়ার ঘটনায় গাজীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টাকালে শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ শাখাওয়াত মুনসহ তিনজনকে আটক করল ছাত্রদল দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম বাংলাদেশি পণ্যে ১৮ শতাংশ অতিরিক্ত শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া কো-অর্ডিনেটর পদে মেহেদী হাসান পলাশের নিয়োগ

ইসি গঠনে ৫ সদস্যের সার্চ কমিটি হচ্ছে

  • আপডেট সময় : ১১:৪৬:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১৬ জানুয়ারী ২০১৭
  • / 436
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নির্বাচন কমিশন গঠনে শিগগিরই পাঁচ সদস্যের সার্চ কমিটি গঠন করবেন প্রেসিডেন্ট আবদুল হামিদ। ওই কমিটি প্রধান নির্বাচন কমিশনার, এবং অন্য কমিশনারদের নামের সুপারিশ করবেন প্রেসিডেন্টকে। পরে প্রেসিডেন্ট এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। বার্তা সংস্থা ইউএনবি এ খবর দিয়েছে।

বঙ্গভবনের এক কর্মকর্তা বরাত দিয়ে দিয়ে বলা হয়, প্রেসিডেন্ট দ্রুত সার্চ কমিটি গঠন করবেন। ওই কর্মকর্তা জানান, ১৮ জানুয়ারি ইসি পুনর্গঠনে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে প্রেসিডেন্টের সংলাপ শেষ হবে। এই সংলাপ শেষ হওয়ার পরই দ্রুত সার্চ কমিটি গঠন করা হবে। এ পর্যন্ত ২৩টি রাজনৈতিক দলের সঙ্গে ইসি গঠন বিষয়ে আলোচনা করেছেন প্রেসিডেন্ট। আরও আটটি দলকে আলোচনার আমন্ত্রণ জানানো হয়েছে।

উল্লেখ্য, প্রয়াত প্রেসিডেন্ট জিল্লুর রহমান ২০১২ সালে ২৪টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের পর চার সদস্যবিশিষ্ট সার্চ কমিটি গঠন করেন। এই সার্চ কমিটির সুপারিশেই বর্তমান নির্বাচন কমিশন গঠন করা হয়েছিল। আগামী ফেব্রুয়ারিতে এই কমিশনের মেয়াদ শেষ হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

ইসি গঠনে ৫ সদস্যের সার্চ কমিটি হচ্ছে

আপডেট সময় : ১১:৪৬:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১৬ জানুয়ারী ২০১৭