সংবাদ শিরোনাম ::
এই যাত্রাপথে
- আপডেট সময় : ০৮:৩৭:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১৪ জানুয়ারী ২০১৯
- / 692
কবিঃ ইমরান রহমান-
তোমাকে দেখার জন্য এই আসা যাওয়া
পথে পথে কত যাত্রী!
কত রজনী শুনতে চেয়ে তাদের চরণধ্বনি
শুনেছি কেবল নিজেরই ধমনি
কতটুকু জল কতটুকু স্থল আর কতটুকু অনলে
এই পৃথিবীর মত আমিও একা,
আমারই হৃদয় বুকে লয়ে গোপনে হিমাদ্রী
নদীর ডাকে হয়ে উঠেছে ঝরনা,
সৃষ্টির রহস্যপথে পূব থেকে পশ্চিমে
তোমারই নিঃশব্দ ভাঙনের ছবি
রঙে রঙে অবিরাম খেলিতেছে রবি,
কার চুলের খোপা থেকে
এই ধূলির পর ঝরে গেলে রক্তকরবী
কার হাত থেকে মুছে গেলে মেহেদীর রঙ
কার কাঁধ থেকে সরে যায় ধীরেধীরে সবুজ ওড়না
হে প্রিয় বান্ধবী?
এই যাত্রাপথে একদিন তুমি দিয়েছিলে দেখা,
এই অন্তরীক্ষে, বিস্তৃত ডালের মত বৃক্ষ থেকে বৃক্ষে
কার হাত বাড়িয়ে বলেছিলে,
এসো, এসো হে কবি?
বিডিসংবাদ/এএইচএস




















