ঢাকা ০৩:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

জাতিসংঘের চিঠি ফলপ্রসূ হবে না : মির্জা ফখরুল

  • আপডেট সময় : ১১:৩৮:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২৮ জানুয়ারী ২০১৭
  • / 309
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্য বাংলাদেশ সরকারকে দেওয়া জাতিসংঘের চিঠি ফলপ্রসূ হবে না বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্য জাতিসংঘ বাংলাদেশ সরকারকে চিঠি দিয়েছেন। অতীতেও তারা চিঠি দিয়েছিলেন। কিন্তু সেই উদ্যোগ ব্যর্থ হয়েছে। তবে এবার সার্চ কমিটি গঠনের আগে চিঠি দিলে ফলপ্রসূ হতো।

শনিবার সকালে রাজধানীর শেরেবাংলা চন্দ্রিমা উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ আশঙ্কা প্রকাশ করেন। জাতীয়তাবাদী যুবদল আয়োজিত সংগঠনের নবনির্বাচিত কমিটি পুষ্পমাল্য অর্পণ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ঘোষিত সার্চ কমিটির প্রতিটি ব্যক্তির নিরপেক্ষতা নিয়ে আমাদের সন্দেহ হয়েছে। সুতরাং এ কমিটির কাছে আমাদের নতুন কোন আশা ও প্রত্যাশা নেই। এবং খুব বেশি আশাও আমরা দেখছি না।

রাষ্ট্রপতি জনগণের আশা-আকাঙ্খা পূরণ করতে পারেননি দাবি করে তিনি বলেন, আমাদের ও জনগণের আশা ছিল রাষ্ট্রপতি নিরপেক্ষ সার্চ কমিটি গঠন করবেন। কিন্তু সেটা হয়নি। এতে আমরা ক্ষুব্ধ ও হতাশ। সুতরাং এ সার্চ কমিটি নিরপেক্ষ নির্বাচন কমিশনও গঠন করতে পারবে না।

সার্চ কমিটি দলীয় আশা-আকাঙ্খা উর্ধ্বে উঠে কাজ করতে পারবে না বললেও মন্তব্য করেন মির্জা ফখরুল।
তিনি বলেন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে রাজপথে আন্দোলন গড়ে তোলার জন্য যুবদলের নবনির্বাচিত কমিটি শহীদ জিয়ার কবরে শ্রদ্ধা জানিয়ে শপথ নিয়েছেন।

এসময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, সংগঠনের সভাপতি সাইফুল আলম নীরব, সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জাতিসংঘের চিঠি ফলপ্রসূ হবে না : মির্জা ফখরুল

আপডেট সময় : ১১:৩৮:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২৮ জানুয়ারী ২০১৭