ঢাকা ০৪:৪০ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রামপাল বিদ্যুৎকেন্দ্রে উৎপাদনের নতুন রেকর্ড: জাতীয় গ্রিডে ১৩২১ মেগাওয়াট ঢাকার ৪ বারে এনবিআরের বিশেষ অভিযান শাহজালালে সোনা পাচারের সময় আটক বিমানকর্মী ও যাত্রী জনগণের কাছে সরকারের জবাবদিহি নিশ্চিতের আহ্বান ড. মঈন খানের মহেশপুরে তেল-গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধি ও সারসংকটের প্রতিবাদে জামায়াতের আফ্রিকার সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের ডাক দিলেন সিসি শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: ভারতীয় হাইকমিশনার শাহজালালে যাত্রীসেবার মান যাচাইয়ে মন্ত্রীর আকস্মিক পরিদর্শন সব সমস্যার সমাধান স্বরাষ্ট্রমন্ত্রীই করবেন: রাশেদ খাঁন বগুড়ায় পুকুরে ডুবে সাত বছরের শিশুর মৃত্যু

ফায়ার সার্ভিসে নতুন ৮, মোট ২৪ জন কর্মী করোনায় আক্রান্ত

  • আপডেট সময় : ০৩:২১:৩০ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২০
  • / 177
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর ৮ জন কর্মী নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট ২৪ জন কর্মকর্তা-কর্মচারী করোনা ভাইরাসে আক্রান্ত হলেন। বর্তমানে এদের মধ্যে ১ জন সুস্থ হয়েছেন। বাকি ২৩ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেনটাইনে রাখা হয়েছে।

অগ্নি দুর্ঘটনা নির্বাপণ ও উদ্ধারকাজে অংশ নিয়ে এদের কয়েকজন প্রথমে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। পরে তাদের থেকে অন্যরা সংক্রমিত হয়ে থাকতে পারেন। করোনা আক্রান্তদের মধ্যে ৮ জন সদরঘাট ফায়ার স্টেশনের, ২ জন পোস্তগোলা ফায়ার স্টেশনের, ৩ জন অধিদপ্তরের অফিস শাখার, ৭ জন সদর দপ্তর সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের এবং ৪ জন ঢাকা কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের কর্মী। আক্রান্তদের মধ্যে ১৫ জনকে পূর্বাচল মাল্টিপারপাস ফায়ার সার্ভিস সেন্টারের প্রাতিষ্ঠানিক কোয়ারেনটাইনে এবং ৮ জনকে সদরঘাট ফায়ার স্টেশনে প্রাতিষ্ঠানিক কোয়ারেনটাইনে রাখা হয়েছে।

করোনা আক্রান্তদের সকলেই এখনো ভালো আছেন। এদের মধ্যে একজন কর্মকর্তা পর পর দুইবার নমুনা পরীক্ষায় নেগেটিভ হওয়ায় তাকে সুস্থ ঘোষণা করা হয়েছে। ২৪ জন আক্রান্তের মধ্যে তিনিই প্রথম আক্রান্ত হয়েছিলেন। অন্যদের ওপর নিবিড়ভাবে নজর রাখা হচ্ছে এবং স্বাস্থ্যের উন্নতি না হলে বা অবনতি হলে প্রয়োজনে তাদের আইসোলেশনে রাখা হবে বা হাসপাতালে ভর্তির ব্যবস্থা করা হবে। খবর বিজ্ঞপ্তির।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ফায়ার সার্ভিসে নতুন ৮, মোট ২৪ জন কর্মী করোনায় আক্রান্ত

আপডেট সময় : ০৩:২১:৩০ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২০