ঢাকা ০৭:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভুটানকে হারিয়ে জয় দিয়ে সাফ মিশন শুরু বাংলাদেশের সাঁথিয়ায় ভাগ্নিকে নিরাপত্তা ঘটনায়: মামা আটক ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রিয়াদ বিমানবন্দরে হুতি হামলায় আহত আরও এক ভারতীয়র প্রয়াণ ষড়যন্ত্রের ফণা তুলেছে স্বৈরাচারী শক্তি: প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনায় ২৫ মাসে ২২৫ মৃত্যুর ঘটনা: অপরাধের স্বর্গরাজ্যে আতঙ্কিত জনজীবন শাহজালাল তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামের বড় অংশীদারত্ব খুলনায় প্রধানমন্ত্রীর সফরের মধ্যে বিএনপি নেতার ছেলেকে মৃত্যুর ঘটনায় বিনা জামানতে ঋণ দেওয়ার নামে প্রতারণা, সতর্ক করল বাংলাদেশ ব্যাংক সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ভারসাম্যহীন নারীর মৃত্যু

এফ.এম-এ ভাষার বিকৃত উচ্চারণ রোধে মনিটরিং কমিটি: তথ্যমন্ত্রী

  • আপডেট সময় : ০২:১৯:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মার্চ ২০১৭
  • / 270
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বেসরকারি এফ.এম রেডিওতে ভাষার বিকৃত উচ্চারণ রোধকল্পে বাংলাদেশ বেতারের একটি মনিটরিং কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার সংসদে সরকারি দলের সদস্য সামশুল হক চৌধুরীর এক প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, ‘বেসরকারি টেলিভিশন ও রেডিওতে অনুষ্ঠান প্রচারের সময় বাংলা ভাষার বিকৃত উচ্চারণ অথবা ভাষা দূষণ রোধের জন্য অনুষ্ঠান প্রচারের পূর্বে যাচাইয়ের জন্য প্রিভিউ কমিটি গঠন করার জন্য সকল টিভি চ্যানেলগুলোকে নির্দেশনা প্রদান করা হয়েছে এবং বেসরকারি এফ.এম রেডিওতে অনুষ্ঠান প্রচারের সময় বাংলা ভাষার বিকৃত উচ্চারণ অথবা ভাষার দূষণ রোধের জন্য বাংলাদেশ বেতারের একটি মনিটরিং কমিটি গঠন করা হয়েছে।’

তথ্যমন্ত্রী বলেন, তথ্য মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট থেকে গণমাধ্যমে প্রমিত বাংলা বানান, উচ্চারণ বিষয়ে নিয়মিত প্রশিক্ষণের আয়োজন করা হয়ে থাকে। ‘বিসিএস (তথ্য-সাধারণ) ও বিসিএস (তথ্য-বেতার) ক্যাডারের কর্মকর্তাদের বুনিয়াদী প্রশিক্ষণ প্রদান করা হয়ে থাকে। বেতার ও টেলিভিশনে সংবাদ উপস্থাপন এবং পরিবেশনের জন্য নিয়মিত প্রশিক্ষণ প্রদান করা হয়ে থাকে।’ বাসস।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

এফ.এম-এ ভাষার বিকৃত উচ্চারণ রোধে মনিটরিং কমিটি: তথ্যমন্ত্রী

আপডেট সময় : ০২:১৯:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মার্চ ২০১৭