ঢাকা ০৩:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টেকসই পর্যটন বিকাশে নির্মল বায়ু ও পরিবেশ অপরিহার্য : পর্যটনমন্ত্রী চামড়া শিল্পের টেকসই উন্নয়নে প্রয়োজন সমন্বিত উদ্যোগ: এলএফবি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী বস্তুনিষ্ঠ আর্থিক প্রতিবেদন তৈরিতে হিসাব পেশাজীবীদের অযাচিত চাপ প্রতিরোধের আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হার্ট অ্যাটাকের তাৎক্ষণিক চিকিৎসায় বিশেষ সুবিধা চালু করেছে শমরিতা হাসপাতাল হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল : রিজভী বিগত ১৭ বছরে বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে : আইনমন্ত্রী প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা এক লাফে ৩ শতাংশের বেশি বাড়লো স্বর্ণের দাম

গুজরাটে মুসলমানদের উপর হিন্দুদের আক্রমন, নিহত ১

  • আপডেট সময় : ১২:১১:০৬ অপরাহ্ন, রবিবার, ২৬ মার্চ ২০১৭
  • / 313
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতের রাজধানী নয়া দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিজেপির সভাপতি অমিত শাহ্র কাটআউট; ১৫ মার্চ, ২০১৭। রয়টার্স

ভারতের গুজরাট রাজ্যে মুসলিম ও হিন্দু স্কুল ছাত্রদের মধ্যে হাতাহাতির ঘ্টনা বড় ধরনের সংঘর্ষে পরিণত হয়ে একজন নিহত ও প্রায় ১৪ জন আহত হয়েছেন।

রোববার গুজরাটের ঊর্ধ্বতন এক প্রশাসনিক কর্মকর্তা এসব তথ্য জানিয়েছেন।

গুজরাট ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিজ রাজ্য। এই রাজ্যের পাটান জেলার শীর্ষ কর্মকর্তা কে. কে. নিরালা জানিয়েছেন, মুসলিম ছাত্ররা খারাপ ব্যবহার করেছে হিন্দু ছাত্রদের এমন অভিযোগের জের ধরে প্রায় পাঁচ হাজার লোক ভাদাভালি গ্রামে মুসলিম বাসিন্দাদের ওপর হামলা চালায়। তারা মুসলিমদের বহু ঘরবাড়ি ও কয়েকটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়।

মুসলিম সম্প্রদায়ের লোকজন পাথর নিক্ষেপ করে হামলার জবাব দেয়। এ সময় সহিংসতা নিয়ন্ত্রণে ও উত্তেজিত লোকজনকে সরিয়ে দিতে পুলিশ কাঁদুনে গ্যাস ও সাত রাউন্ড গুলিবর্ষণ করে।

বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং শান্তি বজায় রাখতে গ্রামটিতে রাজ্য রিজার্ভ পুলিশের তিনটি কোম্পানিকে মোতায়েন করা হয়েছে বলে বলে জানিয়েছেন নিরালা।

২০০২ সালে হিন্দু-মুসলিম দাঙ্গায় রাজ্যটিতে প্রায় এক হাজার মানুষ নিহত হয়েছিলেন, এদের অধিকাংশই মুসলিম।

ওই সময় নরেন্দ্র মোদি রাজ্যটির মুখ্যমন্ত্রী ছিলেন। স্বাধীন ভারতের সবচেয়ে প্রাণঘাতী এই দাঙ্গার সময় তিনি নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছিলেন বলে অভিযোগ আছে। এই দাঙ্গায় তার কোনো ভূমিকা ছিল না বলে দাবি করেছেন মোদি।

২০১৩ সালে ভারতীয় সুপ্রিম কোর্টের নিয়োগ করা একটি প্যানেল জানিয়েছে, অভিযোগের বিষয়ে মোদিকে বিচারের মুখোমুখি করার মতো যথেষ্ট সাক্ষ্যপ্রমাণ পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গুজরাটে মুসলমানদের উপর হিন্দুদের আক্রমন, নিহত ১

আপডেট সময় : ১২:১১:০৬ অপরাহ্ন, রবিবার, ২৬ মার্চ ২০১৭