ঢাকা ০৮:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

সন্ত্রাসী জামায়াতের রাজনীতি করার অধিকার নেই: আইজিপি

  • আপডেট সময় : ১২:৪৬:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী ২০১৭
  • / 191
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সরকারবিরোধী ২০ দলীয় জোটের শরিক জামায়াতে ইসলামীর বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই বলে মনে করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক। তিনি বলেছেন, জামায়াত ইসলাম একটি সন্ত্রাসী সংগঠন। তাদের রাজনৈতিক অধিকার থাকতে পারে না।

বৃহ¯পতিবার দুপুরে চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ হাইস্কুল মাঠে চট্টগ্রাম জেলা কমিউনিটি পুলিশের মহাসমাবেশে প্রধান বক্তার বক্তব্যে পুলিশ প্রধান এ কথা বলেন।

২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত সরকারবিরোধী আন্দোলনে ব্যাপক নাশকতার জন্য জামায়াতকে দায়ী করা হয়। তবে নির্বাচন কমিশনে নিবন্ধন হারিয়ে নির্বাচনে অংশ নেয়া দলটির নেতা-কর্মীরা সাম্প্রতিককালে আত্মগোপনে।

জামায়াতের অতীতের নাশকতার কথা উল্লেখ করে আইজিপি বলেন, ‘ইসলামের কথা বলে জামায়াত ইসলাম বার বার এ দেশে ধ্বংসাতœক কর্মকা- চালিয়েছে। দেশ ধ্বংসের ষড়যন্ত্রে এখনো কাজ করছে তারা। ২০১৩ সালে জামায়াত ও তাদের দোসররা দেশের সাধারণ মানুষকে পুড়িয়ে মেরেছে। ১৬ জন পুলিশকে হত্যা করেছে।’

আইজিপি বলেন, ‘সন্ত্রাস ও জঙ্গি এসব সংগঠন থেকে দূরে থাকতে শিশু-সন্তানদের নিরুৎসাহিত করতে হবে। সন্তানদের দেশের গৌরবময় ইতিহাস শেখাতে হবে। তাহলেই সন্ত্রাসমুক্ত সুস্থ প্রজন্ম তৈরি সম্ভব হবে। এক্ষেত্রে অভিবাবকদের অগ্রণী ভুমিকা পালন করতে হবে।’

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার নুরে আলম মিনার সভাপতিত্বে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী মোশাররফ হোসেন। তিনি বলেন, ‘পুলিশ ও জনতা একসঙ্গে  কাজ করলে সমাজের সব সমস্যা দূর হবে। সমাজে মানুষের শান্তির জন্য প্রয়োজন নাগরিক এবং পুলিশের পার¯পরিক আস্থার। আর এক্ষেত্রে সেতুবন্ধন হিসেবে কাজ করবে কমিউনিটি পুলিশ।’

গণপূর্ত মন্ত্রী বলেন, ‘জনগণকে পুলিশের ওপর ভরসা রাখতে হবে। পুলিশ তার যথাযথ ভূমিকা রাখলে সমাজে শৃঙ্খলা বজায় থাকবে। শান্তি আসবে।’

সমাবেশে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক সামসুল আরেফিন, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর শফিকুল ইসলাম ও সিএমপি কমিশনার ইকবাল বাহার।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সন্ত্রাসী জামায়াতের রাজনীতি করার অধিকার নেই: আইজিপি

আপডেট সময় : ১২:৪৬:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী ২০১৭