ঢাকা ১১:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

রংপুর ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

  • আপডেট সময় : ১২:১৬:২০ অপরাহ্ন, শনিবার, ৪ মার্চ ২০১৭
  • / 327
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বগুড়ার চার ইন্টার্ন চিকিৎসকের শাস্তি প্রত্যাহারের দাবিতে সংহতি প্রকাশ করে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছে রংপুর ইন্টার্ন চিকিৎসকরা।

শনিবার সকাল আটটা থেকে রংপুরের সকল ইন্টার্ন চিকিৎসক কর্মবিরতিসহ হাসপাতালের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত থাকবে বলে তারা অনড় অবস্থানে রয়েছেন।

জানা গেছে, বগুড়ায় চার ইন্টার্ন চিকিৎসককে শাস্তি দেয়ার প্রতিবাদে সারা দেশের ন্যায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে নেমেছেন। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের চার ইন্টার্ন চিকিৎসকের শাস্তি প্রত্যাহারসহ তাদের নিজেদের কর্মস্থলে বহাল রাখার দাবিতে তারা এই কর্মসূচি পালন করছেন। বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকরা এক রোগীর স্বজনদের মারধর করায় চারজনের ইন্টার্নশিপ ছয় মাসের জন্য স্থগিত করে কর্তৃপক্ষ। এছাড়া ছয় মাস পরে তাদের চারটি ভিন্ন হাসপাতালে ইন্টার্নশিপ করার শাস্তিও দেয়া হয়।

রংপুর ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি ফারহান রহমান বলেন, ‘দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাব।’

রংপুর ইন্টার্ন চিকিৎসক পরিষদের উপ-পরিচালক শফিকুল ইসলাম বলছেন, ‘কর্তৃপক্ষ ইন্টার্ন চিকিৎসকদের নিয়ে বসার চেষ্টা করছে। তারা না চাইলে জোর করে তো আর তাদের দিয়ে কাজ করানো যাবে না। আমরা চেষ্টা করে যাচ্ছি। আর চিকিৎসা কার্যক্রম স্বাভাবিক রাখার জন্য চিকিৎসকরা অতিরিক্ত সময় দিয়ে পরিস্থিতি মোকাবিলা করছেন।’

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রংপুর ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

আপডেট সময় : ১২:১৬:২০ অপরাহ্ন, শনিবার, ৪ মার্চ ২০১৭