ঢাকা ০৯:১১ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ

  • আপডেট সময় : ০২:৪১:২৪ অপরাহ্ন, রবিবার, ২১ মার্চ ২০২১
  • / 171
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

চলতি বছরে পবিত্র মাহে রমজানের সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ করেছে ইসলামিক ফাউন্ডেশন (ইফা)। চাঁদ দেখার ওপর নির্ভর করে ১৪ বা ১৫ এপ্রিল এ বছর রমজান শুরু হবে।

রোববার ইসলামিক ফাউন্ডেশন থেকে গণমাধ্যমে পাঠানো চিঠিতে এ তথ্য জানানো হয়। সেহরি ও ইফতারের সময়সূচি প্রসঙ্গে ইফা জানিয়েছে, ১৩ মার্চ ইসলামিক ফাউন্ডেশন ১৪৪২ হিজরির রমজান মাসের সেহরি ও ইফতারের সময়সূচি চূড়ান্ত করে।

সময়সূচিতে উল্লেখ করা হয়েছে, আগামী ১৪ এপ্রিল প্রথম রমজানে ঢাকায় সেহরির শেষ সময় ভোর ৪টা ১৫ মিনিট ও ইফতারির সময় ৬টা ২৩ মিনিট।

তবে দূরত্ব অনুযায়ী ঢাকার সময়ের সাথে সর্বোচ্চ ১১ মিনিট পর্যন্ত যোগ করে ও ১০ মিনিট পর্যন্ত বিয়োগ করে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ সেহরি ও ইফতার করবেন বলেও উল্লেখ করেছে ইসলামিক ফাউন্ডেশন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ

আপডেট সময় : ০২:৪১:২৪ অপরাহ্ন, রবিবার, ২১ মার্চ ২০২১