ঢাকা ০৫:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারতের সঙ্গে করা ১০১টি চুক্তি পর্যালোচনার সিদ্ধান্ত সরকারের: চিফ হুইপ সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর, অক্টোবরেই ফিরছে স্বাভাবিক ফ্লাইট লালবাগে নিখোঁজ ব্যবসায়ীর রহস্যজনক অন্তর্ধানের ঘটনায় তদন্তে চাঞ্চল্যকর তথ্য মধ্যবর্তী নির্বাচনে জয়ের লক্ষ্যে সমর্থকদের নিয়ে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও চীনের উত্থান: গত ২৫ বছরে আমূল বদলে যাওয়া বিশ্ব রাজনীতির সমীকরণ ১৮তম ব্রিকস সম্মেলন: বিশ্বনেতাদের বরণে প্রস্তুত দিল্লি, মোদির সঙ্গে পুতিন-পেজেশকিয়ানের বৈঠক আজ একতরফা আধিপত্য রুখতে ব্রিকসের ওপর জোর দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এআই কি মানবজাতির অস্তিত্বের জন্য হুমকি? বড় সতর্কবার্তা দিলেন গবেষকরা মক্কা চুক্তির পর ইয়েমেনে সৌদি জোটের ব্যাপক বিমান হামলার অভিযোগ শনিবার ভারতে শুরু হচ্ছে ব্রিকসের শীর্ষ সম্মেলন, পুতিনসহ যোগ দিচ্ছেন বিশ্বনেতারা

এবারের বইমেলায় আসছে মারুফ ইসলামের ‘জীবন এখানে এমন’

  • আপডেট সময় : ০৬:০৯:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২০
  • / 384

মারুফ ইসলাম

বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শিল্প ও সাহিত্যে ডেস্ক

দীর্ঘ ছয় বছর পর অমর একুশে গ্রন্থমেলায় আসছে তরুণ গল্পকার মারুফ ইসলামের দ্বিতীয় গল্পগ্রন্থ ‘জীবন এখানে এমন’। প্রকাশক নহলী। প্রচ্ছদ করেছেন শিশির মল্লিক। প্রকাশকের তরফ থেকে জানা গেছে, বইমেলার প্রথম দিন থেকেই বইটি পাওয়া যাবে নহলীর ৩৭২ নম্বর স্টলে

বইটিতে ভিন্ন স্বাদের ১৩টি গল্প রয়েছে। গল্পগুলোতে বহুবর্ণিল মানুষের জীবন, যৌবন, কাম, ক্রোধ, আর জীবনের কঠিন সংকটে কিছু না করতে পারার হাহাকার মিশে আছে বলে জানান লেখক। এর আগে ২০১৪ সালে অন্বেষা প্রকাশন থেকে ‘সুইসাইড নোট’ নামে প্রথম গল্পগ্রন্থ প্রকাশিত হয়েছিল মারুফ ইসলামের। পরের বছর একই প্রকাশনী থেকে বের হয় অনুবাদ সংকলন ‘সফলদের জয়গান’। এরপর আর কোনো বই প্রকাশিত হয়নি তাঁর।

এ ব্যাপারে লেখক বলেন, ‘লিখব না লিখব না করে গত পাঁচ বছর নানা কিছু করেছি। ঘুড়ির মতো উড়েছি ভোকাট্টা। নদীর মতো মরেছি ঘুরে ঘুরে। তবু দিনশেষে ফিরে আসতেই হলো লেখালেখির কাছে। লেখালেখিই আমার সেই গোপন নাটাই, অদৃশ্য সমুদ্র।’

এবার পাঠকদের গ্রহণ করার পালা উল্লেখ করে লেখক মারুফ ইসলাম বলেন, ‘যে জীবন আমি যাপন করেছি, যে জীবন অবলোকন করেছি চোখের সামনে, সে জীবনের গল্পগুলোই বলার চেষ্টা করেছি। গল্পগুলো যদি প্রিয় পাঠক, আপনাদেরকে স্পর্শ করে, তবেই শ্রম স্বার্থক হবে।’

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

এবারের বইমেলায় আসছে মারুফ ইসলামের ‘জীবন এখানে এমন’

আপডেট সময় : ০৬:০৯:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২০