ঢাকা ০৯:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভুটানকে হারিয়ে জয় দিয়ে সাফ মিশন শুরু বাংলাদেশের সাঁথিয়ায় ভাগ্নিকে নিরাপত্তা ঘটনায়: মামা আটক ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রিয়াদ বিমানবন্দরে হুতি হামলায় আহত আরও এক ভারতীয়র প্রয়াণ ষড়যন্ত্রের ফণা তুলেছে স্বৈরাচারী শক্তি: প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনায় ২৫ মাসে ২২৫ মৃত্যুর ঘটনা: অপরাধের স্বর্গরাজ্যে আতঙ্কিত জনজীবন শাহজালাল তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামের বড় অংশীদারত্ব খুলনায় প্রধানমন্ত্রীর সফরের মধ্যে বিএনপি নেতার ছেলেকে মৃত্যুর ঘটনায় বিনা জামানতে ঋণ দেওয়ার নামে প্রতারণা, সতর্ক করল বাংলাদেশ ব্যাংক সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ভারসাম্যহীন নারীর মৃত্যু

যমুনার পাড়ে

  • আপডেট সময় : ০২:৪৭:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মে ২০১৭
  • / 418
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

তুমি জানতে,
সময়ের ডাকে ছিন্ন হবে সূর্য
পশ্চিম দিগন্তে
অস্তমিত হবে ধরণীর পরে,
তাই ঐ যমুনার পাড়ে রেখে গেলে চিহ্ন
সময়রে খোদাই করে মর্মরে !!
তারই শাশ্বত মাধুর্য
তারই মর্ম-বাণী --
ওগো প্রিয়, ওগো হৃদয়-রাণী,
ভুলে যেও না, ভুলে যেও না
প্রেম স্বর্গীয়,
তার তরে ভুলে যাও নিজেরে
ভুলে যাও, ভুলে যাও
তুমি মুঘল, তুমি বাদশাহ।
আপনারে ভুলে যাও তার স্মরণে,
মাথার মুকট লুটাও তার চরণে,
তারে তুমি চাও দমে দমে, কদমে কদমে,
যা কোনদিন আসবে না ফিরে
তবু তার মহব্বতে
আহ ! বেঁধে গেলে আফসোস চিরতরে
লুটের দৌলতে!
সে সব অতীত আজ ঘুঙুর হয়ে বাজে,
হেরেম থেকে হেরেমে,
তারই অস্ফুট আওয়াজে
গালিব থেকে ইমরান পর্যন্ত,
চলে গেছে যত বসন্ত
আফসোস ! সে হৃদয় আফসোস,
যে হৃদয় জানল না ভালবাসতে,
জানল না প্রেমের সাথে
কী পান করতে হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

যমুনার পাড়ে

আপডেট সময় : ০২:৪৭:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মে ২০১৭

 

তুমি জানতে,
সময়ের ডাকে ছিন্ন হবে সূর্য
পশ্চিম দিগন্তে
অস্তমিত হবে ধরণীর পরে,
তাই ঐ যমুনার পাড়ে রেখে গেলে চিহ্ন
সময়রে খোদাই করে মর্মরে !!
তারই শাশ্বত মাধুর্য
তারই মর্ম-বাণী --
ওগো প্রিয়, ওগো হৃদয়-রাণী,
ভুলে যেও না, ভুলে যেও না
প্রেম স্বর্গীয়,
তার তরে ভুলে যাও নিজেরে
ভুলে যাও, ভুলে যাও
তুমি মুঘল, তুমি বাদশাহ।
আপনারে ভুলে যাও তার স্মরণে,
মাথার মুকট লুটাও তার চরণে,
তারে তুমি চাও দমে দমে, কদমে কদমে,
যা কোনদিন আসবে না ফিরে
তবু তার মহব্বতে
আহ ! বেঁধে গেলে আফসোস চিরতরে
লুটের দৌলতে!
সে সব অতীত আজ ঘুঙুর হয়ে বাজে,
হেরেম থেকে হেরেমে,
তারই অস্ফুট আওয়াজে
গালিব থেকে ইমরান পর্যন্ত,
চলে গেছে যত বসন্ত
আফসোস ! সে হৃদয় আফসোস,
যে হৃদয় জানল না ভালবাসতে,
জানল না প্রেমের সাথে
কী পান করতে হয়।