ঢাকা ০৯:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

যে কোন মূল্যে শিমুল হত্যার বিচার হবে: নাসিম

  • আপডেট সময় : ১১:৫৯:৫১ পূর্বাহ্ন, রবিবার, ৫ ফেব্রুয়ারী ২০১৭
  • / 347
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিরাজগঞ্জের শাহজাদপুরে সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যার বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘যে কোন মূল্যে শিমুল হত্যার বিচার হবে। এর সঙ্গে জড়িত সকলকেই গ্রেফতার করা হবে। কোন সন্ত্রাসীকেই ছাড় দেয়া হবে না।’

শনিবার রাত ১১টার দিকে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী মোহাম্মদ নাসিম শাহজাদপুর উপজেলার নিহত সাংবাদিক শিমুলের বাড়িতে গিয়ে স্বজনদের সঙ্গে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন করার সময় এ কথা বলেন। তিনি এসময় হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেফতারের জন্য স্থানীয় পুলিশকে নির্দেশ দেন।

নাসিম দলের নেতাকর্মীসহ সকলকে আন্দোলনের নামে উত্তেজনা না ছড়িয়ে শান্ত থাকার পরামর্শ দিয়ে বলেন, ‘কিছু ঘটনার জন্য আওয়ামী লীগের বদনাম ও ক্ষতি হোক আমরা তা চাইব না। অভিযুক্তদের শাস্তি পেতেই হবে।’

এছাড়া তিনি নিহত শিমুলের স্ত্রী নুরুন নাহারকে বগুড়া এসেনশিয়াল ড্রাগস কোম্পানিতে তার যোগ্যতানুযায়ী চাকরির প্রদানের জন্য কর্তৃপক্ষকে নির্দেশ দেন। এ সময়ে স্বাস্থ্যমন্ত্রী শিমুলের স্ত্রীকে আর্থিক সহায়তা প্রদান করেন। সাক্ষাতের সময় স্থানীয় এমপি হাসিবুল ইসলাম স্বপন, জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা ও অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুল আলম খানসহ প্রশাসনের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত দৈনিক সমকালের উপজেলা প্রতিনিধি শিমুল পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে গত বৃহস্পতিবার পৌর মেয়র হালিমুল হক মিরুর শটগানের গুলিতে আহত হন। পরদিন দুপুরে বগুড়া থেকে ঢাকা নেয়ার পথে তিনি মারা যান।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

যে কোন মূল্যে শিমুল হত্যার বিচার হবে: নাসিম

আপডেট সময় : ১১:৫৯:৫১ পূর্বাহ্ন, রবিবার, ৫ ফেব্রুয়ারী ২০১৭