ঢাকা ০৪:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৪ জেলে কারাগারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী ফেনীর ফাজিলপুরে ১৯ নভেম্বর বিনামূল্যে রোগী দেখবেন অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ আরামকোর সদর দপ্তর ও রিয়াদে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন মুম্বাই পুলিশের নোটিশে দেশ ছাড়ার নির্দেশ পেলেন অভিনেতা ইমরান

সাংবাদিক শিমুল হত্যা মামলায় আরো একজন গ্রেফতার

  • আপডেট সময় : ১১:২৪:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ৪ মার্চ ২০১৭
  • / 412
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিরাজগঞ্জের শাহজাদপুরে সাংবাদিক শিমুল হত্যা মামলায় তুফান (২৩) নামে আরেক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলার চুনিয়াখালী পাড়া গ্রামের মোতালেব হোসেনের ছেলে।

এর আগে বৃহস্পতিবার রাতে পাবনা জেলার ভাঙ্গুড়া থেকে শিমুল হত্যা মামলার এজহারভুক্ত আসামি দুলালকে পুলিশ গ্রেফতার করে। এ নিয়ে এ মামলার প্রধান আসামি পৌর মেয়র হালিমুল হক মিরু ও তার দুই ভাইসহ মোট ১৩জনকে গ্রেফতার করা হলো।

শাহজাদপুর থানার ওসি তদন্ত মনিরুল ইসলাম জানান, তুফান বাড়িতে অবস্থান করছে এমনি সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে থানা পুলিশ শুক্রবার গভীর রাতে অভিযান চালায়। এসময় তাকে গ্রেফতার করা হয়।

তিনি জানান, গত ২ ফেব্রুয়ারি ছাত্রলীগ নেতা বিজয় মাহমুদকে মেয়র মিরুর দুই ভাই অস্ত্রের মুখে মেয়রের বাড়িতে তুলে নিয়ে হাত-পা ভেঙ্গে দেয়। এ খবর ছড়িয়ে পড়লে ছাত্রলীগের নেতাকর্মী ও বিজয়ের স্বজনরা মেয়রের বাসার সামনে মিছিল নিয়ে গিয়ে ইটপাটকেল ছোড়ে। এসময় মেয়র মিরু ও তার ভাই শটগান দিয়ে গুলি ছুড়তে থাকে। এক পর্যায়ে কর্তব্য পালনকালে মেয়রের গুলিতে সমকাল সাংবাদিক আব্দুল হাকিম শিমুল গুরুত্বর আহত হন। পরদিন উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে সাংবাদিক শিমুল মারা যান।

এ ঘটনায় বিক্ষোভে ফেটে পড়ে সারাদেশের মানুষ ও গণমাধ্যম কর্মীরা। সাংবাদিক শিমুলের স্ত্রী নুরুন্নাহার বাদী হয়ে পৌর মেয়র হালিমুলক হক মিরুকে প্রধান আসামি করে ১৮ জন নামীয়সহ অজ্ঞাত আরো ২০-২৫ নামে হত্যা মামলা দায়ের করেন।

গত ৫ ফেব্রুয়ারি রাতে ঢাকা শ্যামলী এলাকা থেকে গোয়েন্দা পুলিশের একটি দল মেয়র মিরুসহ পর্যায় ক্রমে ১৩ জন আসামিকে গ্রেফতার করা হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সাংবাদিক শিমুল হত্যা মামলায় আরো একজন গ্রেফতার

আপডেট সময় : ১১:২৪:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ৪ মার্চ ২০১৭