ঢাকা ০৩:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী ফেনীর ফাজিলপুরে ১৯ নভেম্বর বিনামূল্যে রোগী দেখবেন অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ আরামকোর সদর দপ্তর ও রিয়াদে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন মুম্বাই পুলিশের নোটিশে দেশ ছাড়ার নির্দেশ পেলেন অভিনেতা ইমরান নেতানিয়াহুর বিরুদ্ধে রোনেন বারের মানহানির মামলা নওগাঁয় বাসে ৬৪০ গ্রাম হেরোইনসহ আটক ১

সব কিছু এড়িয়ে যাচ্ছেন মেয়র মিরু: এসপি

  • আপডেট সময় : ১২:৫০:০১ অপরাহ্ন, সোমবার, ৬ ফেব্রুয়ারী ২০১৭
  • / 298
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সমকালের সাংবাদিক শিমুল হত্যার ঘটনায় গ্রেফতার প্রধান আসামি শাহজাদপুর পৌর মেয়র ও আওয়ামী লীগ থেকে সদ্য বহিষ্কৃত হালিমুল হক মিরু পুলিশের জিজ্ঞাসাবাদে সব কিছু এড়িয়ে যাচ্ছেন।

সোমবার বেলা সাড়ে ১১টায় সিরাজগঞ্জ পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ তার কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন।

তিনি বলেন, কর্ত্যব্যরত অবস্থায় সমকালের সাংবাদিক শিমুল গুলিতে আহত হন। ময়নাতদন্তের সময় তার মাথা থেকে লেটবল গুলি উদ্ধার করা হয়েছে। এটি পৌর মেয়রের শর্টগানের গুলি কি না তা নিশ্চিত হতে মেয়রের শর্টগানসহ ৪৩ রাউন্ড গুলি জব্দ করা হয়েছে।

মেয়রের শর্টগানের গুলি ও সাংবাদিকের মাথা থেকে উদ্ধার হওয়া গুলি ব্যালাষ্টিক পরীক্ষার জন্য ঢাকার সিআইডিতে পাঠানো হবে।

সাংবাদিক শিমুল হত্যা ও ছাত্রলীগ নেতা বিজয়কে মারপিট করে হাত-পা ভেঙ্গে দেয়ার দুটি মামলায় (বিস্ফোরক ও হত্যা) তাকে গ্রেফতার দেখানো হয়েছে। দুপুরে তাকে সিরাজগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শাহিনুর আলম, আবু ইউসুফ, সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন, গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওহেদুজ্জামান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সব কিছু এড়িয়ে যাচ্ছেন মেয়র মিরু: এসপি

আপডেট সময় : ১২:৫০:০১ অপরাহ্ন, সোমবার, ৬ ফেব্রুয়ারী ২০১৭